অর্থাৎ তারা ধ্বংস হয়ে গেছে, যারা অর্থ ও সম্পদের গোলাম । দিনার" ও “দিরহাম' অর্থ সোনা-রুপার মুদ্বাবিশেষ। গোলাম অর্থ যে দিন-রাত সম্পদের পেছনে ছুটে বেড়ায়। চিন্তা-চেতনায় তার সব সময় একটাই ভাবনা, কীভাবে আমি এতসব অর্থের অধিকারী হব, কীভাবে মনজুড়ানো বস্ত্রের মালিক হব। এই ভাবনায় অবশেষে আল্লাহকেও ভুলে যায়। আল্লাহর বিধি-বিধানকে ভুলে যায়। রাসূল (সা.)-এর ভাষায়- এরা ধ্বংস হয়ে গেছে। এদের স্বভাব হলো, কিছু দিলে খুশিতে মাতোয়ারা হয়, না দিলে বেদনায় দিশেহারা হয়। আর যারা তুষ্টিপ্রিয়, তারা সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট । তাদের অবস্থা হলো, সর্বদা হালালের চৌহদ্দি থেকে জীবিকা উপার্জনের সাধনা করে। এরপর কিছু ভাগ্যে জুটলে আল্লাহর শোকর আদায় করে। না মিললে অভিযোগ নেই, ভাবনা নেই যে, কী পেলাম আর কী পেলাম না। কিংবা অমুক পেলো আর আমি পেলাম না। সারকথা, উল্লিখিত হাদীসগুলোর বক্তব্য একটাই- অর্থ-সম্পদের সঙ্গে অন্তর দিতে নেই। টাকা-পয়সাকে মন দিতে নেই। এজন্যই দেখি, রাসূল (সো.) সাহাবায়ে কেরামের হৃদয়ে একথা একেবারে বদ্ধমূল করে দিয়েছেন যে, দুনিয়ার কোনো তাৎপর্য নেই, মূল্য নেই। দুনিয়া এমন কিছু নয়, যার জন্য মানুষ দিনরাত বেহুশ থাকবে । অর্থের জন্যই ব্যাকুল হয়ে ফিরবে । এমনটি উচিত নয়; বরং প্রয়োজনমাফিক অর্থ কামানোই যথেষ্ট । আসহাবে সুফ্ফা কারা? ৪০ ঠি তে ৬5৫ পা *ঠ এরা, পা 6৩ ঞ চলি 8:27. ৩৫:৯১ ০ ৪9৬1 91900 3 6 গা 70 ও ০99) না ৪ ০০০৮৭ রি পা পান ৩ রি রা » 2 ৮ বিপ৮ ি - 4755 ০85 ০। 22৯95 হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন : “আমি সত্তরজন আসহাবে সুফফাকে দেখেছি। তাদের একজনও এমন ছিল না, যাদের পুরো শরীর ঢাকার বস্ত্র আছে। হয়ত লুঙ্গি আছে, নয়তো চাদর আছে, যা গলার সঙ্গে বেধে রেখেছে (সেই একটি কাপড়) এর কোনোটি পায়ের অর্ধগোছা পর্যন্ত পৌছেছে । কোনটিবা ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।