Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

বিদ্যুতের বর্তমান ওয়ারিং ওভারলোড সামাল দিতে অক্ষম । এখন এয়ারকন্ডিশন চালাতে হলে নতুন ওয়ারিং এর প্রয়োজন। এরজন্য প্রচুর অর্থ লাগে। তাও করলাম । এবার দেখা গেল নতুন বিপত্তি । ভোল্টেজ কম, এয়ারকম্ডিশন চলবে না। স্টাবিলাইজার লাগবে । তাও কিনলাম । জানা গেল, তবুও চলছে না। এর জন্যে অমুক নাম্বারের স্টাবিলাইজার কিনতে হবে। এভাবে পাকা ছয়মাস চলে গেল । তখন কবি মুতানাব্বীর এই কবিতাটি বারবার মনে পড়ছিলো । 90 ৩31 9 ৬2 59 *“এক আশা শেষ না হতে উকি দিয়ে উঠে নতুন আশা ।' * অর্থাৎ_ পৃথিবীর বুকে শেষ প্রয়োজন বা আখেরী কামনা বলতে কোনো কিছু নেই। বরং এক প্রয়োজন বিদায় তো আরেক প্রয়োজন হাজির। দেখা গেল, টাকা-পয়সা শেষ হলো, দৌড়বঝাপও খুব হলো। কিন্ত সুখের খাতায় মিললো জিরো । কারণ, এটা তো আল্লাহর অনুগ্রহ, কেবল তারই দান। সুখ টাকা-পয়সা দিয়ে কেনা যায় না। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যস্ত মানুষের হৃদয়ে অল্পেতুষ্টির মানসিকতা না আসবে এবং আল্লাহর শোকর আদায় করতে অভ্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সুখ-শাস্তির ঠিকানা খুঁজে পাবে না। চাই সে সুখের সন্ধানে যত অর্থই বিলাতে থাকুক না কেন। এর জন্য তার প্রোগ্রাম যত বর্ণাট্যই হোক না কেন। সুখ লাভের তরীকা তো সেটা-ই. যেটা রাসূল (সা.) বলেছেন। তিনি বলেছেন : সর্বদা দুর্বলদের প্রতি তাকাও । নিজের চাইতে ধনবান যারা, তাদের প্রতি দৃষ্টি দিও না। এরপর আল্লাহর শোকর আদায় করো। যদি ধনীদের প্রতি তাকাও অপেক্ষাকৃত অসহায়-গরীবদের প্রতি দৃষ্টি দেবে। তাহলে ধীরে-ধীরে অল্পেতুষ্টির চরিত্র সৃষ্টি হবে। যদি দৃষ্টি থাকে বিত্তবানদের প্রতি, তাহলে অব্যাহতভাবে বাড়তে থাকবে দুঃখ-বেদনা ও দুর্গতি। তখন হৃদয়ে সৃষ্টি হবে মোহ। অন্যকে দেখবে অধিক সমৃদ্ধ । জন্ম নেবে হিংসা ও বিদ্বেষ। কারণ, লোভের অনিবার্য ফল হিংসা | সব সময়ের ভাবনা হবে সে আমার চেয়ে বড় হয়ে গেলো, আমি পেছনে রয়ে গেলাম । হিংসা থেকে জন্ম নেবে বিদ্বেষ, শত্রুতা ও বিচ্ছিন্নতার বিষবাম্প। এ সময়ের সমাজকে দেখুন, কিভাবে এসব ব্যাধি গ্রাস করছে আমাদের সমাজের তনুমন । তাছাড়া সম্পদ উপার্জনের প্রতিযোগিতা দ্বারা হালাল-হারামের ভেদাভেদ চলে যায়। আমাকে পেতেই হবে- এ মানসিকতা সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয় । বৈধ-অবৈধ একাকার হয়ে যায়। ঘুষ-ধোকা ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।