Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

পোশাক দেখতাম, মনে হতো, তাদেরটা তো আরো ভালো । মোটকথা, যেখানেই যেতাম, মনে হতো, অন্যের সহায়-সম্বল, পোশাক-আশাক, বিষয়- আশয় আরো মৃল্যবান। এ দেখে আমি দুঃথ ও হতাশায় মৃহ্যমান হয়ে পড়তাম । তারপর জীবনের গতি পাল্টালাম। বিস্তহীন মানুষদের সাথে চলাফেলা শুরু করলাম । এতে আমি সুখের ছোয়া অনুভব করতে লাগলাম । কারণ, আমার এখনকার বন্ধুরা সাধারণ ৷ কিন্ত্ব আমার মনে হতো অসাধারণ । তাদের অবস্থা দেখি আর আমার অবস্থার প্রতিও তাকাই । দেখি, আমার বাড়ি ভালো, আমার সওয়ারি উত্তম । আমার পোশাক বেশ সুন্দর । আর তাদের বাড়ি আমারটা থেকে মন্দ, সওয়ারি আমারটা থেকে নিম্নতর। পোশাক আমার পোশাক থেকেও অসুন্দর। হৃদয় থেকে তখন বেরিয়ে আসে আল্লাহ তাআলার অশেষ শোকর ৷ মূলত এটাই তো “কানা'আত' বা অল্পেতুষ্টি। যদি কেউ এটা অর্জনে ব্যর্থ হয়, তাহলে সে সুখের নাগাল পাবে না। সমস্ত সম্পদ বিলিয়ে দিলেও না। সুখ আল্লাহর দান ধন-সম্পদ “সুখ' নয় । “সুখ' অন্তরের একটা অবস্থা । এটা একান্তই আল্লাহর দেওয়া । ভবন তৈরি করুন, বৈঠকখানা বানান, চাকর-বাকর দিয়ে ভরে রাখুন। বাড়ির সামনে কত গাড়ি । এরপর যান শয়নকক্ষে । দেখবেন, রাতে ঘুম আসে না। বিছানা কত শানদার, কত শাহী মশারি । উন্নত ফোম, উন্নত তুলার গদি, বালিশ। অথচ চোখে ঘ্বম নেই। এপাশ-ওপাশ করতে করতে রাতও শেষ। ঘুমের বড়িও আর কাজ করছে না। একটু ভাবুন! কিসের অভাব? এয়ারকমন্ডিশন থেকে শুরু করে সবই আছে। নেই শুধু শান্তি। সম্পদের ভেতর ডুবে আছে; কিন্তু অব্যক্ত এক বেদনায় মাথা কুটে মরছে। কে পারবেন স্বস্তি দিতে? আল্লাহই পারেন এই অস্থিরতা দূর করতে। অন্যদিকে একজন সাধারণ দিনমজুর । তার ডাবল বেড নেই, নরম বিছানা নেই। অথচ যখন রাতের বেলায় ঘুমায়, সকাল পর্যন্ত টানা আটঘণ্টা ঘুমায়। এবার আপনিই বলুন, এ দুইজনের মধ্যে কে সুখী? দুর্বল দিনমজুর না ওই ধনকুবের? জেনে রাখুন, সুখ আল্লাহ তা'আলার দান। উপকরণ সুখ দিতে পারে না। সুখ আর সুখের উপকরণ কখনও এক হতে পারে না। একটি শিক্ষণীয় ঘটনা মনে পড়ে, আমি যখন আমার ঘরে এয়ারকন্ডিশন লাগানোর সিদ্ধান্ত নিলাম, তখন ওটা করতে অনেক টাকা খরচ হলো । কষ্ট করে ওটা যখন কিনলাম. দেখি ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।