Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

৪ ৬ ৯ ৯ পতিত ৪৯৭ সপ ৯ ১ এর ছাত্র হওয়ার যোগ্যতা । তিনি এখন হাদীস জগতের সর্বস্বীকৃত সেতারা। ফিক্হ ও তাসাউফ জগতেরও একজন গ্রহণযোগ্য মনীষী । আব্দুল্লাহ ইবনে মুবারকের সমুজ্জবল ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি ঘটনা । তিনি বাদশাহ হারুনুর রশীদের রাজমহলে বসা, পাশেই উপঝিষ্ট রানী । সন্ধ্যাবেলা । হঠাৎ হৈ-হুল্পোড় শুনতে পেলেন বাদশাহ ৷ চকিত হলেন। ভয় পেলেন। শহরে কোনো দুশমন হামলা করেনি তো। লোক পাঠালেন! খোঁজখবর নিলেন। কিছুক্ষণ পর জানতে পারল্লেন, আজ এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক আমন্ত্রিত ছিলেন। অভ্যর্থনার জন্য লোকজন শহরের বাইরে অপেক্ষা করছিলো। তিনি এখানে পৌছুতেই তার একটি হাচি এলো, তাই 'আলহামদুলিল্লাহ* বললেন। তার উত্তরে “ইয়ারহামুকাল্লাহ' বললো উপস্থিত লোকজন। আপনি যে শোরগোল শুনেছেন, এটা শুধু সে দু'আর প্রতিধ্বনি । এতক্ষণ রানী ঘটনাটি শুনছিলেন। এরপর হারুনুর রশীদকে সম্বোধন করে বললেন, আপনার ধারণা, অর্ধ পৃথিবীব্যাপী চলছে আপনার শাসনক্ষমতা। আপনি একজন মহান বাদশাহ । কিন্ত বাস্তব কথা হলো, রাজত এসব মনীষীর জন্যই বেশি মানায়। এরাই আসল রাজা । আপনারা শাসন করেন মানুষের দেশ আর তারা শাসন করে মানুষের হৃদয় । কত বিশাল গণজমায়েত। অথচ কোনো পুলিশ তাদেরকে এখানে নিয়ে আসেনি । তাদের একত্রিত করেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের গভীর ভালোবাসা । এ কৃতিত্ব আল্লাহর দান। এ দানের আলোতে উদ্ভাসিত ছিলো আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.)-এর জীবন। তিনি সত্যিই মহান। আব্দুল্লাহ্‌ ইবনে মুবারকের প্রশান্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) বলেন, একটা সময় ছিলো, তখন আমার ওঠাবসা ছিলো ধনবানদের সাথে। খানা-পিনা ছিলো তাদের সাথে। চলাফেরা করতাম তাদের সঙ্গে। অথচ তখন আমি ছিলাম দুঃখী । মনে হতো, আমার পেরেশানিই সবচে" বড় পেরেশানি। কারণ, তখন যে বন্ধুর বাড়িতে যেতাম, তার বাড়ি আমার বাড়ির চেয়েও সুন্দর পেতাম । নিজের সওয়ারি দেখে উৎফুল্ল হতাম । ভাবতাম, আমার সওয়ারিটি উত্তম । কিন্ত যখন অন্য বন্ধুর সঙ্গে মিলিত হতাম, দেখতাম, তার সওয়ারি তো আরো উত্তম। মার্কেট থেকে দামী পোশাক কিনতাম । ভাবতাম, খুব শানদার পোশাক । কিন্ত্র যখন বন্ধু-বান্ধবের ৬/৩/৩/./]4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।