_ইসলাহী খুতুবাত, 8৫ একবারের ঘটনা । ফল কাটার সময় যখন হলো । তিনি বাগানে বিনোদনঘর বানালেন, বন্ধু-বান্ধবসহ সেখানেই থাকতে শুরু করলেন। উদ্দেশ্য, তাজা-তাজা ফল খাওয়া যাবে, আনন্দ-উল্লাস করে হৈ-হুল্লোড় করা যাবে । আসর যথারীতি জমে ওঠল। খাবার পাকানো হচ্ছে, ফল পাড়া হচ্ছে, খাওয়া-দাওয়া চলছে, শরাব চলছে, কাবাব চলছে, আরো কত কী! একবার ভোগপর্বের পর গানবাজনার আয়োজন হল। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও ভালো সেতারা বাজাতে জানতেন। ভোজপর্ব শেষে আসর বসলো । বাগিচার মৌ-মৌ সৌরভে গানের আসর । বন্ধুদের গল্প, আড্ডা, শরাবের গাঢ় মাদকতা, হাতে সেতারা । তিনি সুর তুললেন সেই সেতারায়। আসরের নেশা ধীরে ধীরে বিলুপ্ত করে দিলো তার চৈতন্য, গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। যখন চোখ মেললেন, দেখলেন হাতে সেতারা। আবার বাজাতে শুরু করলেন। কিন্ত্ব একি! সেতারা যে বাজছে না! তার সুর যে বোবা হয়ে গেছে। তারগুলো পরীক্ষা করলেন, নেড়ে-চেড়ে আবার গুরু করলেন। কিন্তু সেতারা বোবা হয়ে গেছে। তৃতীয়বার যখন ঠিকঠাক করে বাজাবার চেষ্টা করলেন, তখনই ঘটলো অবাক কাণ্ড! আশ্চর্য! বাদ্যের সুর তো নয়... সেতারা থেকে ধ্বনিত হচ্ছে কুরআনের বাণী। তিনি কুরআন মজীদের একটি আয়াত স্পষ্ট শুনতে পেলেন সেতারার ভারে । আয়াতটি ছিলো : ৮62 40 71175 ০১৯ ৩1 01 ০৪1 - ০৯০৮ “যারা মুমিন, তাদের জন্য আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি?" -(সুরা হাদীদ : ১৬) আল্লাহ তাআলা নিজের দিকে যাকে টেনে নিতে চান, তার জন্য এভাবেই তৈরি করে দেন অদৃশ্য উপকরণ । সেতারার তারে এ আওয়াজ কর্ণকৃহরে বেজেছে। সঙ্গে সঙ্গে তার হদয়রাজ্য বদলে গেছে। সাথে সাথে সরব হয়ে উঠলেন আব্দুল্লাহ ইবনে মুবারক । তিনি বলে উঠলেন- ১০১৫০ প্রভু হে! নিশ্চয় সময় এসেছে।' সাথে সাথে ছেড়ে দিলেন গান-বাদ্য, শরাব-কাবাব, তাওবা করলেন- অন্ত রে জেগে উঠলো ইল্মের পিপাসা, অর্জন করলেন ইমাম আবু হানীফা (রহ.)- ৬/৬/৬/./1৬০1)140০0
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।