Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

পৌছুতে হবে সে পর্যস্ত। সে পর্যস্ত পৌছার পর সাধ জাগে, তারও উপরের জনকে ধরার। তখন তার সমপরিমাণ সম্পদ উপার্জনের নেশা পেয়ে বসে। এভাবে পুরো জীবনটাই কেটে যায় সম্পদের পেছনে ছোটাছছুটিতে। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হয় না আর। আজ সকলকেই দেখা যায় স্বপ্নে বিভোর । অথচ জগতে কারো স্বপ্ন শেষ হয়নি । হ্যা, কামনা ও স্বপ্নের আখেরী মঞ্ত্রিলে পৌছুতে পেরেছে তারা, যারা এ দুনিয়ার হাকীকত বুঝতে পেরেছেন। অর্থাৎ মহান নবীগণ এবং তাদের উত্তরসূরীগণ। তারা বুঝেছেন এ দুনিয়ার যত আয়োজন সব ক্ষণস্থায়ী। এখানে প্রয়োজনের অধিক উপার্জন নিষ্প্রয়োজন। এখানে লাগামহীন ভোগ-বিলাসের ভাবনা উচিত নয়। আল্লাহ তা*আলা দয়া করে যা দান করেন, তা নেয়ামত। এছাড়া সম্পদের পেছনে দৌড়াতে নেই। মূলত তারা নিচের দিকে তাকিয়েছেন- উপরের দিকে নয়। ছীনের বিষয়ে তাকাবে উপরের দিকে হাদীস শরীফে এসেছে, জাগতিক বিষয়ে যারা তোমার চেয়ে নীচু তাদের দিকে তাকাও। দেখো, অমুকের ভাগ্যে এ নেয়ামত জোটেনি আর তুমি পেয়েছো। এর উপর আল্লাহর শোকর আদায় করো । তোমার উপরওয়ালার প্রতি দৃষ্টি দেবে না কখনও । পক্ষান্তরে দ্বীনের ব্যাপারে তোমার চেয়ে উপরওয়ালার প্রতি তাকাও । দেখো আর ভাবো, অমুক তো দ্বীনের কত কাজ করেছে আর আমি তো গোল্পায় গিয়েছি। এমন করে ভাবতে শিখলে দ্বীনের কাজের প্রতি তোমার উৎসাহ জাগবে । সারকথা, দ্বীনের বেলায় দৃষ্টি রাখবে উপরের জনের প্রতি আর দুনিয়ার বেলায় দৃষ্টি রাখবে নিচের জনের প্রতি । এটাই রাসূল (সা.)-এর মহান শিক্ষা । হযরত আবুল্লাহ ইবনে মুবারকের কাহিনী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রেহ.) ইতিহাসের এক বিরল ব্যক্তিত্ব! তার যুগে তিনি ছিলেন শ্রেষ্ঠ ফিকাহবিদ, হাদীস বিশারদ, বুযুর্গ ও সাধক। হযরত ইমাম আ'যম আবু হানীফা (রহ.) তার সমকালীন মনীষী এবং তার শিষ্য। প্রাথমিক জীবনে খুব ধনী ছিলেন। স্বাধীনচেতা ছিলেন। অনেক জমি-জমাও ছিল। বাগ-বাগিচা ছিল। ধর্মশান্ত্র ও দ্বীনদারির সাথে কোনো সম্পর্ক ও আন্তরিকতা ছিল না। তার জীবন ছিলো খাও-দাও ফুর্তি কর। তাঁর একটি আপেল বাগান ছিল। ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।