আলোচ্য হাদীসটিতে রাসূল (সা.) একথাই বলেছেন। তুমি যদি উভয় জাহানে কামিয়াবী চাও, তাহলে এ দুটি গুণ অর্জনে সচেষ্ট হও। আর যদি কামিয়াবীর আশা না করো- সেটা তোমার ব্যাপার । তবে সারাটি জীবন তখন কাটবে অশান্তিতে, অস্থিরচিত্তে। রাসূল (সা.) এর ব্যবস্থাপত্র হলো, তুমি তোমার অপেক্ষা দুর্বলের প্রতি তাকাও! উপরের দিকে চোখ তুলো না! উপরওয়ালাদের দিকে তাকালেই তোমার হৃদয়চিরে বেরিয়ে আসবে-আহা! সে হিরো আর আমি জিরো! তাই তুমি বরং তাকাবে দুর্বলের দিকে । দেখো, আল্লাহ তা'আলা তাকে কী দিয়েছেন আর তোমাকে কী দান করেছেন। তখন দেখবে, কৃতজ্ঞতায় তোমার হৃদয় ভরে ওঠবে। মনে হবে, সুখ ও শান্তির বিশাল সমাহার তোমাকে দেয়া হয়েছে- তাকে দেয়া হয়নি । পক্ষান্তরে উপরওয়ালাদের প্রতি তাকালে তোমার মাঝে লোভ জাগবে । প্রতিযোগিতার মনোভাব চলে আসবে, কাজ্কিত সোনার হরিণ ধরার জন্য সৃষ্টি হবে হিংসার তুফান। 'সে আমার থেকেও বেড়ে গেলো!" এ ভাবনা থেকে সৃষ্টি হবে- বিদ্বেষ, জ্বলে উঠবে বিদ্বেষ থেকে শক্রতার লেলিহান শিখা, ভেঙে পড়বে সামাজিক বন্ধন। বান্দা ও মাওলার হক চোখের সামনে পদদলিত হবে। পক্ষান্তরে আল্লেতুষ্টি এনে দেয় হৃদয়জুড়ে কৃতজ্ঞতার শীতল হাওয়া । আল্লাহর প্রতি সন্তষ্টি ও কৃতজ্ঞতায় ভরে যায় এ জীবন। পার্থিব কামনা কখনও শেষ হয় না ৰ দুনিয়া নেহায়েত বিস্ভৃত। পৃথিবীতে আজও এমন মানুষ জন্ম লাভ করেনি, যে বলেছে, আমার সব আশা-আকাঙ্কা পূরণ হয়েছে। কারুনের ভাণ্ডার হাতে এলেও কামনা শেষ হবে না। মানুষের স্বপ্রু একটি আরেকটির সাথে গ্রন্থিত। একটি 'শেষ তো অন্যটি হাজির | আরবী ভাষার পণ্তিত কবি মুতানাব্বীর ভাষায় : 80152 -1 চা 2টি 2 'এ জঘতে আজও এমন মানুষ যায়নি, যে তার সকল সাধ ও স্বপ্রু পূরণ করেছে। এখানে একটি আশা মিটে যেতেই আরেকটি এসে হাজির হয়" স্বপ্রের শেষ নেই একজন বেকার মানুষ । তারও স্বপ্ন আছে, আশা আছে, চাহিদা আছে। সে রোজগার চায়, কাজ চায়। এক সময একটা কাজ ভাগ্যে জুটেও গেলো । তখন ৬/৬/৬/./] 1৬ 91)1144৮.001৬
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।