অন্তর হবে পার্থিব নেশামুক্ত হাদীসটিতে রাসূল (সা.) অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করতে আহ্বান করেছেন। পরস্ত্ব তিনি সুখময় জীবনের সন্ধানও দিয়েছেন। অর্থাৎ- দুনিয়াবী ধন-সম্পদ তো মানুষের কাছে থাকবেই । থাকবে না শুধু দুনিয়ার নেশা ও অন্ধ ভালোবাসা । কারণ, এ জগতে চলতে গেলে সম্পদের প্রয়োজন হবে অবশ্যই । খাদ্যসামগ্রী, ঘরবাড়ি, বন্ত্র-পরিধেয় একজন মানুষের সব সময় জরুরি ৷ সুতরাং এগুলোর প্রয়োজনীয়তা অস্বীকার করার অবকাশ কোথায়? আমরা তো এও বলি, এ ধন-সম্পদকে, এই ক্ষণস্থায়ী বস্ত্রসামগ্রীকে জীবনের লক্ষ্য বানানো বোকামি । কেবল এরই অস্বেষায় জীবন উৎসর্গ করে দেয়া পাগলামি । শুধু অর্থের নেশায় কেটে যায় সকাল ও সন্ধ্যা! ইসলাম এ অন্ধ ভালোবাসাকে সমর্থন করে না। অল্লেতুষ্টি। এ গুণ অর্জনে মানুষ পায় সম্পদের মোহ থেকে মুক্তি। কেউ যখন এই গুণে, এই চরিত্রে উৎকর্ষ লাভ করে, দুনিয়া লুটোপুটি খায় তার পদতলে । তবুও সে দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করে না, সম্পদের প্রতি তার মহব্বত থাকে না। অথচ এ মানুষই যখন সম্পদের নেশায় অন্ধ হয়ে যায়, তার তনুমন তখন সারাক্ষণ অস্থির থাকে, কি পেলাম আর কি পেলাম না। হৃদয় তার ভারী হয়ে ওঠে, এটা পায়নি, ওটা পায়নি । সে শুধু ভাবে, কাল যা লাভ করেছি, আজ তার ছিগুণ কামাতে হবে । অস্থি-মজ্জায় তখন দুনিয়া, চিন্তা-ভাবনায় তখন খাই-খাই। পরিণতিতে হয়ে যায় সে মহালোভী । তুষ্টি অর্জনের উপায় হাদীসে কুদসীতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বনী আদমকে সোনার একটি উপত্যকা দান করা হয়, তাহলে সে আরেকটি আশা করবে। দ্বিতীয়টিও ঘদি পেয়ে যায়, তাহলে কামনা করে আরেকটি উপত্যকার । তারপর বলেছেন : (5505155)-- (1021 ২। (5 08 ০০৮ ১৩ (9 25 0৮ ৬৪৪৩ শড 5 351 “মাটি ছাড়া অন্যকিছু বনী আদমের পেট ভরতে পারবে না” । যখন সে লাশ হয়ে যাবে, মাটির তলে দাফন করা হবে, তখনই তার ক্ষুধা মিটবে, ধন-সম্পদ অর্জনে তার চেষ্টা-তদবীর তখনই মুখ থুবড়ে পড়বে। সম্পদের পাহাড় রেখে খালি হাতে চলে যাবে পরপারে ৷ অথচ তুষ্টিগুণ থাকলে মানুষের এ সীমাহীন ক্ষুধা সহজেই মিটে যেতে পারে। ৬/৩/৬/./] 1৬ 01)114,0০0০৬
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।