Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা ইলয়াস (রহ.) লোকজনকে ওই লোকের কথা জিজ্ঞেস করলেন। লোকেরা জানালো যে, জদ্রলোক তো আর আসেন না। তখন মাওলানা ইলয়াস (রহ.) খুব আফসোস করলেন। বললেন, আমার বড় ভুল হয়ে গেছে। আমি কাচা তাওয়ার উপর রুটি গরম করতে গিয়েছি। অর্থাৎ- তাওয়া এখনও এতটুকু গরম হয়নি যে, রুটি রাখা যাবে। অথচ এর পূর্বেই আমি রুটি রেখে দিয়েছি। ফলে বেচারা আসা-যাওয়াই বন্ধ করে দিল! যদি তার আসা-যাওয়া অব্যাহত থাকতো, তাহলে অন্তত হ্ীনের কিছু কথা তার কানে পৌছতো। এতে কিছু হলেও ফায়দা হতো । মাওলানা ইলয়াস (রহ.) এর স্থলে যদি আমাদের মতো কেউ হতো, তাহলে তো বলতো অসৎ কাজে বাধা প্রদান হাত দ্বারা করতে হয়, না হয় মুখ দ্বারা, না হয় অন্তর দ্বারা ঘৃণা করতে হয় । আর মুখ ছারা বলে আমি তো এ ফরযই আশ্াম দিয়েছি। মাওলানা ইলয়াস (রহ.) আমাদের মত ভাবলেন না। তিনি ভাবলেন, আমার হেকমতে ভুল হয়ে গেছে। দ্বীনের কথা কখন বলতে হয়, কোন আন্দাজে বলতে হয় এবং কতটুকু বলতে হয়- এসবই হেকমতের সঙ্গে সম্পৃক্ত । দ্বীনের কথা তো কোনো পাথর নয় যে, তা উঠিয়ে মেরে দেয়া হবে। অথবা এমন কোনো বিষয়ও নয় যে, অবহেলা করা হবে। বরং দেখতে হবে, কথা বললে এর প্রতিক্রিয়া কী হতে পারে? যদি প্রতিক্রিয়া খারাপ হওয়ার আশংকা থাকে, তাহলে দ্বীনের কথা বলা থেকে আপাতত বিরত থাকতে হবে । ওই সময় কথা বলা যাবে না। কেননা, তখন এটা তার শক্তি ও সামর্থের বহির্ভূত বিষয় । সারকথা, কখন কোমলভাবে বলতে হবে আর কখনইবা কঠোরভাবে বলতে হবে এসব বিষয় বুযুর্গদের সংস্পর্শ ছাড়া কিতাব পড়ে অর্জন করা যায় না। দাওয়াত-তাবলীগ কখন ফরয আর কখন ফরয নয় এবং কখন দ্বীনের কথা বলা যাবে আর কোন সময় যাবে না এসবের প্রতি লক্ষ্য রাখতে হবে। “আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এ ছ্বারা আমাদের সকল মুসলমান ভাই-বোনকে ইসলাহ করে দিন। আমীন। প:৩ ৩ নিব 2258, 2 - ০+৯0001 0 এ] ১১০৭। 9025 2৮9 ৬/৬/৬/./1৬01)140০0

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।