- 02509 ০৮ ০ 2৭ ০2447 অর্থাৎ- আমরা আর তারা উভয় পক্ষই গুনাহ থেকে বেঁচে যাওয়া আমাদের সাওয়াবপ্রাপ্তি ও তাদের গুনাহগার হওয়া থেকে অনেক উত্তম। আমার সঙ্গে বাজারে যাওয়া তো কোনো ফরয-ওয়াজিব নয়। না গেলে আমাদের কারো ক্ষতিও নেই। তবে একটা লাভ আছে। তা হলো, মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে । সুতরাং তুমি আমার সঙ্গে যেয়ো না। * হযরত আলী (রা.)-এর ইরশাদ হৃদয়ে গেথে রাখার মতো একটি কথা বলেছেন হযরত আলী (রা.)। তিনি বলতেন- টি 81629526485 অর্থাৎ- মানুষের সামনে দ্বীনের কথা এমনভাবে বলবে, যেন দ্রোহ সৃষ্টি না হয়। মানুষ আল্লাহ্ ও তার রাসূল (সা.)-কে মিথ্যা প্রতিপন্ন করুক তোমরা কী তা চাও? যেমন দ্বীনের কথা বলার কারণে যদি কেউ তা মিথ্যা প্রতিপন্ন করে বসে, তাহলে এমন ক্ষেত্রে দ্বীনের কথা বলা অনুচিত। মাওলানা ইলয়াস রেহ.)-এর ঘটনা আজ কে না চেনে মাওলানা ইলয়াস (রহ.)-এর মতো মহান ব্যক্তিকে? আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের জযবা আগুনের মত তার হৃদয়ে ভরে দিয়েছিলেন। যেখানেই যেতেন, দ্বীনের কথা বলতেন। যেখানেই বসতেন, দ্বীনের আলোচনা শুরু করে দিতেন। তারই ঘটনা । এক ভ্দ্বলোক তার কাছে আসা-যাওয়া করতেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেলো। জদ্রলোকের মুখে দাড়ি ছিলো না। মাওলানা ইলয়াস (রহ.) বললেন, লোকটির সঙ্গে তো আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সুতরাং দাড়ি রাখার কথা বলা যায়। তাই একদিন লোকটিকে বললেন, ভাই সাহেব! আমার মন চায় যে, আপনি যেন দাড়ির সুন্নাতটির উপর আমল করেন। একথা শুনে বেচারা জদ্রলোক একেবারে লজ্জায় পড়ে গেলেন এবং এর পরের দিন থেকে আসা বন্ধ করে দিলেন। এভাবে বেশ কয়েকদিন চলে গেলো । লোকটিকে আর দেখা গেলো না। ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।