Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

খাওয়ার ব্যবস্থা ছিলো না, তাই সকলেই আমরা হোটেলে ঢুকলাম। আর হোটেলে তো চেয়ার-টেবিলে বসেই খেতে হয়। কিন্তু আমার সঙ্গীদ্বয় এতে বেকে বসলেন। তারা বললেন, যেহেতু মাটিতে বসে খাওয়া সুন্নাত, তাই মাটিতে রুমাল বিছাবো এবং হোটেলবয়কে বলবো যে, এখানে খানা এনে দাও। আমি তাদেরকে নিষেধ করলাম । বললাম, এরূপ না করে বরং আমরা আজ চেয়ার-টেবিলেই খাবো । তারা বললেন, যেহেতু মাটিতে বসে খাওয়া সুন্নাতের অধিক নিকটবর্তী, সুতরাং এখানে লজ্জা কিসের! আর আমরা চেয়ার-টেবিলেই বা বসবো কেন? আমি বললাম, লজ্জা বা ভয়ের প্রশ্ন নয়। বরং মূলত ব্যাপার হলো, আপনারা সুন্নাতের উপর আমল করতে গিয়ে মাটিতে বসতে চাচ্ছেন। কিন্ত সমস্যা হলো, আপনাদের এ আমল মানুষ ভালো চোখে দেখবে না, বরং তারা হয়ত এ সুন্নাত আমলটি নিয়ে উপহাস করবে । আর সুন্নাত নিয়ে উপহাস করা শুধু কবীরা গুনাহই নয়, বরং অনেক সময় মানুষ এর দ্বারা কাফের হয়ে যাওয়ারও আশংকা থাকে । আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমীন। একটি শিক্ষণীয় ঘটনা তারপর আব্বাজান আমাদেরকে বিখ্যাত মুহাদ্দিস সুলাইমান আ"মাশ (রহ.) এর একটি গল্প শোনালেন। তিনি হলেন ইমাম আবু হানীফা (রহ.) এর ওস্তাদ ৷ হাদীসের সকল কিতাবে তার বর্ণনা রয়েছে । আ"মাশ আরবী শব্দ । ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে আ"মাশ বলা হয়। যেহেতু তিনি আলোর তীব্র ঝলকানি সহ্য করতে পারতেন না, চোখের পাতা মেলতে পারতেন না, তাই তাকে আ'মাশ বলা হতো। একবার তার নিকট তার এক শাগরিদ এলো। সে ছিলো গঙ্গু। ছাত্রটি ওস্তাদের খুব ভক্ত ছিলো । সর্বদা পেছনে-পেছনে লেগে থাকতো । ওস্তাদ যেখানে, ছাত্রও সেখানে । তিনি বাজারে গেলে ছাত্রও বাজারে যেতো । লোকজন এ দৃশ্য দেখে মজা পেতো । প্রসিদ্ধ হয়ে গেলো, উত্তাদের চোখ নেই, ছাত্রের পা নেই। ইমাম আ'মাশ এতে খুব ব্বিত হলেন। ছাত্রকে বললেন, তুমি আমার সঙ্গে বাজারে যাবে না। ছাত্র জিজ্ঞেস করলো, কেন? আপনি আমাকে সঙ্গে নেবেন না কেন? ইমাম আ'মাশ (রহ.) বললেন, কারণ, মানুষ এ নিয়ে হাসাহাসি করে। ছাত্র বললো- ১%::)/৮% 135 অর্থাৎ- হযরত! তারা মজা পায়, পেতে দিন। এতে আমরা তো সাওয়াব পাবো, যদিও তারা গুনাহগার হবে । হযরত আ'মাশ উত্তর দিলেন- ৬/৩/৬/./] 1৬ 01)114,0০0০৬

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।