চেয়ার-টেবিলে বসে খাওয়াও জায়েয । তবে ফ্লোরে বা মাটিতে বসে খেলে তা হয় সুন্নাতের অধিক নিকটবর্তী। আর একটা আমল যত বেশি সুন্নাতের নিকটবর্তী হবে, তত বেশি বরকত ও সাওয়াব পাওয়া যাবে । তবে বিষয়টি যেহেতু জায়েয, সুতরাং খাওয়ার সময় এভাবে কেউ বসলে তাকে তিরস্কার করা যাবেনা। সমতলে বসে খাওয়া সুনাত *দুই কারণে রাসূলুল্লাহ সো.) জমিনের উপর বসে পানাহার করতেন। প্রথমত, ওই জমানায় মানুষের জীবনাচার ছিলো সাদামাটা । চেয়ার-টেবিলের প্রচলন ছিলো না। তাই সাধারণত সমতলে বসেই সকলেই খেতেন। দ্বিতীয়ত, সমতলে বসে খাওয়ার মাঝে বিনয় বেশি প্রকাশ পায় । খাবারের মর্ধাদাও অধিক হয়। প্রয়োজনে পরীক্ষা করে দেখুন, দেখবেন যে, চেয়ার-টেবিলে বসে খেলে এবং মাটিতে বসে খেলে অন্তরের অবস্থা এক থাকে না। দুয়ের মাঝে রয়েছে আসমান-জমিন ব্যবধান। জমিনে বসে খেলে তবিয়তে বিনয় বেশি থাকবে৷ অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভূত হবে। আল্লাহ্র দরবারে গোলামী অধিক প্রকাশ পাবে। পক্ষান্তরে চেয়ার-টেবিলে বসে খেলে এসব অবস্থা অনুভূত হবে না। এজন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে মাটিতে বসে খাওয়ার । কিন্তু কোথাও যদি এ পরিবেশ না থাকে, তাহলে চেয়ার-টেবিলে বসে খাওয়াতে কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে বাড়াবাড়ি করা উচিত নয়। যেমন অনেকে চেয়ার- টেবিলে বসে খাওয়াকে হারাম মনে করেন এ ধারণা সঠিক নয়। শর্ত হলো সুন্নত নিয়ে উপহাস করা যাবে না জমিনে বসে খাওয়া সুন্নাতের অধিক কাছাকাছি । এটা উত্তম ও অধিক সাওয়াবের কারণও । তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, জমিনে বসে খেলে যেন সুন্নাত নিয়ে উপহাস করার মত পরিস্থিতি সৃষ্টি না হয়। সুতরাং কোনো জায়গায় এ ধরনের আশংকা থাকলে সেখানে এ নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো । হোটেলের ফ্লোরে বসে খাওয়া আব্বাজান শফী (রহ.) একদিন সবক চলাকালে আমাদেরকে একটি ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, একদিন আমি এবং আমার কয়েকজন সঙ্গী দেওবন্দ থেকে দিল্লিতে গিয়েছিলাম ৷ সেখানে খাওয়ার প্রয়েজন হলো । কোথাও যেহেতু ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।