ইহুদীদেরকে সম্বোধন করে কুরআন মজীদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন_ 75059 20৮ দে ৩ অর্থাৎ “তোমরা কি অপরকে নেক কাজের শিক্ষা দিয়ে নিজেরা আমল করতে ভুলে যাওঃ” -(সুরা বাকারা : ৪8৪) সুতরাং অপরকে যে আমল করার নির্দেশ দেবেন, ওই আমল নিজেও কর্ুবেন। এটা নয় যে, নিজে যেহেতু আমল করেন না, তাই অন্যকেও উপদেশ দেবেন না। বুযুর্গানে দ্বীন তো মাঝে-মাঝে এভাবেও বলতেন যে- 4০৮৮০ “আমি বাচতে পারিনি, কিন্ত তোমরা বেচে থাক ।' হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলতেন, 'মাঝে-মাঝে আমার ভেতর কোনো দোষ-ক্রটি অনুভূত হলে আমি সেটি সম্পর্কে ওয়াজ করে দিই। তার ফলে আল্লাহ আমাকে 'ইসলাহ' করে দেন।' অবশ্য আমলকারীর ওয়াজ এবং যে আমল করে না তার ওয়াজের মাঝে বিস্তর তফাৎ রয়েছে। আমলকারীর ওয়াজের প্রভাব-প্রতিক্রিয়া বেশি হয়। তার ওয়াজ অন্তরে লাগে । মানুষের জীবনে বিপ্রব আসার ক্ষেত্রে তার ওয়াজের ভূমিকা অনেক। মুস্তাহাব ছাড়লে কিছু বলো না মোটকথা, ফরয-ওয়াজিবে ক্রুটি দেখলে কিংবা গুনাহর মাঝে লিপ্ত দেখলে তাকে ফরয ও ওয়াজিব পালন করতে বলা এবং গুনাহ ছেড়ে দেয়ার কথা বলা ফরযে আইন । ইতোপূর্বে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছি। কিন্ত এ ছাড়াও শরীয়তের কিছু আহকাম রয়েছে, যেগুলো ফরয-ওয়াজিব নয়। বরং মুস্তাহাব। মুস্তাহাব অর্থ, করলে সাওয়াব আছে, না করলে গুনাহ নেই। অনুরূপভাবে “আদব স্তরের কিছু আমল আছে। 'মুস্তাহাব' কিংবা “আদব' স্তরের আমল কেউ ছেড়ে দিলে তাকে আপনি একথা বলতে পারবেন না যে, কাজটি কেন করেননি? তবে হ্যা, লোকটি যদি আপনার শাগরিদ, সন্তান বা মুরিদ হয়, তাহলে তাকে এপ বলা যাবে৷ এ ছাড়া অন্য কাউকে বলা যাবে না। ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।