Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

_ইসলাহী খুতুবাত, ৩৩ এজন্যই যারা কুরআনের তাফসীর ও হাদীসের দরসে অংশগ্রহণ করতে চান, তারা তা বুঝে-শুনেই করবেন । প্রথমেই দেখবেন যে, যিনি তাফসীর করেন বা দরস দেন, বাস্তবে তিনি এর যোগ্য কি-না? তার ইল্ম কি সত্যিই পর্যাপ্ত? অযোগ্য ব্যক্তি তাফসীর ও দরস দিতে পারবেন না এবং তার দরস-তাফসীরেও কেউ বসতে পারবে না। আমলবিহীন ব্যক্তি কি ওয়াজ-নসীহত করতে পারবে না? আমাদের মাঝে একটি কথা খুব প্রসিদ্ধ । তা হলো, যে ব্যক্তি নিজে ভুলে লিপ্ত, অপরের ভুল শোধরানোর অধিকার তা নেই। যেমন এক ব্যক্তি জামাতে নামায পড়ার পুরোপুরি পাবন্দি করে না, সুতরাং সে অন্যকে জামাতের গুরুত্বের বয়ান করবে না। মূলত এ কথাটি সঠিক নয়। বরং বাস্তবতা এর বিপরীত | অর্থাৎ যিনি নামায জামাতের সঙ্গে পড়ার গুরুত্ব দেন লা, তার উচিত এর প্রতি গুরুত্ব দিয়ে জামাতে শরীক হওয়া । এটা নয় যে, সে জামাতের গুরুতৃ সম্পর্কে ওয়াজ করতে পারবে না। লি রি রড বহি রাডার ৮586 578 €০1%7 0530 অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা যা কর না তা বল কেন? -সূরা সফ : ২) অনেকেই এ আয়াতের মর্মার্থ বর্ণনা করেন এভাবে যে, যে ব্যক্তি যে কাজ করে না, ওই কাজ করার জন্য সে অন্যকে বলতে পারবে না। যেমন এক ব্যক্তি দান-খয়রাত করে না। তাই সে দান করার উপদেশ অন্যকে দিতে পারবে না। এক ব্যক্তি সত্য কথা বলে না, সুতরাং সে সত্য বলার উপদেশ অন্যকেও দিতে পারবে না। মূলত আয়াতের উক্ত মর্মার্থ সঠিক নয় । বরং আয়াতের সঠিক মর্মার্থ হলো, যে জিনিস তোমার কাছে নেই, তুমি তা আছে বলে দাবী করো না। যেমন তুমি মুত্তাকী না হলে বলো না যে, আমি মুভ্তাকী। হজ্ব না করলে বলোনাযে, আমি হাজী । অর্থাৎ যা তোমার মাঝে নেই, তা আছে বলে দাবী কেন করো? আয়াতের মর্মার্থ এটা নয় যে, যা মানুষ করে না, তা বলতে যাবে না। বরং অনেক সময় অপরের উদ্দেশ্যে ওয়াজ করলে নিজেরও ফায়দা হয়। নিজে আমল করতে না পারলেও তখন শরম লাগে। আর এই লজ্জাবোধের কারণেই “ইনশাআল্লাহ্‌ এক সময় আমল করতে বাধ্য হয়। ৬/৩/৬/./] 1৬ 01)114,0০0০৬

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।