Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

১১১৮) রি (0 +ি 0০555 4 ৮9৩ ৪ 05 ৬ (০ ০৪ ঞ ভা 3১৩01 ৮৪ 5৮৯0 শর্ত “যে ব্যক্তি আল্লাহ্‌র কিতাবের মাঝে নিজের অভিমত ঢোকালো, তা সঠিক হলেও ভুল ।" এত কঠোর সতর্কবাণী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এরপরেও আমাদের অবস্থা হলো, দু-চার-দশটি বই পড়ে দরস ও তাফসীর শুরু করি । অথচ কুরআন ও হাদীসের দরসের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে, এ আমল করতে গেলে বড়- বড় আলেমদেরও হৃদয়স্পন্দন শুরু হয়। সেখানে সাধারণ মানুষ এগুলো নিয়ে মাতামাতি করার তো প্রশ্বই আসে না। হযরত মুফতী সাহেব ও কুরআনের তাফসীর আব্বাজান মুফতী শফী (রহ.) সন্তর-পচাত্তর বছর দ্বীনী ইল্মের শিক্ষকতায় কাটিয়েছেন। শেষ বয়সে এসে তিনি “মাআরিফুল কুরআন' নামক একটি তাফসীর সংকলন করেছেন! এ প্রসঙ্গে তিনি বারবার বলতেন, জানি না আমি এর উপযুক্ত কি-না! তাফসীর বিষয়ে কলম ধরার যোগ্যতা আসলেই আমার নেই। আমি শুধু হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.)-এর তাফসীরকে সহজ ভাষায় ব্যক্ত করেছি। ইমাম মুসলিম ও হাদীসের ব্যাখ্যা সহীহ হাদীসসমূহের এক বিশাল সংকলনের নাম “সহীহ মুসলিম' ৷ সংকলন করেছেন ইমাম মুসলিম রেহ.)। যদিও তিনি সহীহ হাদীসগুলো সংকলন করেছেন; কিন্ত্র একটিরও ব্যাখ্য তিনি প্রদান করেননি । এমনকি অধ্যায়ের বিন্যাস ও সূচনা পর্যন্ত তিনি উক্ত গ্রন্থটিতে করেননি । যেমনটি করেছেন অন্যান্য মুহাদ্দিস। বরং তিনি শুধু হাদীসগুলো সংকলন করেছেন। তিনি বলেছেন, আমি শুধু সহীহ হাদীসগুলোকে গ্রস্থবদ্ধ করেছি। এবার এগুলো থেকে মাসআলা বের করা উলামায়ে কেরামের কাজ। উক্ত ঘটনা থেকে অনুমান করুন যে, বিষয়টি কতটা স্পর্শকাতর । অথচ বর্তমানে যার মন চায় তিনি কুরআনের দরস শুরু করে দেন, হাদীসের দরস শুরু করে দেন। যার কারণে সমাজে আজ নানা জাতের ফেতনা ছড়াচ্ছে। ফেতনার বাজার এজন্যই তো দিন-দিন গরম হচ্ছে। ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।