তাবলীগের দ্বিতীয় প্রকার ইজতিমাঈ তাবলীগ । যেমন মানুষকে জমায়েত করে ওয়াজ-নসীহত করা। এটা ফরযে আইন নয়; বরং ফরযে কিফায়াহ। সুতরাং কিছু মানুষ এ কাজটি করলে অবশিষ্টরাও দায়িতৃমুক্ত হয়ে যাবে। কিন্ত সকলেই এই ইজতিমাঈ তাবলীগ করার উপযুক্ত নয়। যার মনে চাইবে, সেই দীড়িয়ে ওয়াজ শুরু করে দিবে এমনটি নয়। বরং ওয়াজ করার জন্য প্রয়োজন পরিমাণ ইল্ম থাকতে হবে। ওই পরিমাণ ইল্ম না থাকলে সে ইজতিমাঈ তাবলীগের উপযুক্ত বলে বিবেচিত হবে না। কমপক্ষে ভুলের আশংকামুক্ত থাকা যায় এ পরিমাণের ইল্ম লাগবে। মূলত ওয়াজ ও তাবলীগের মাসআলা অত্যন্ত স্পর্শকাতর । যখন একজন মানুষের ওয়াজ অনেক লোক শোনে, তখন তার দেল-দেমাগে অহঙ্কার চেপে বসে। এবার সে ওয়াজ ও বক্তব্যের মাধ্যমে নিজেই মানুষকে ধোকা দেয়া শুরু করে। ফলে মানুষ নির্ধিধায় তার ধোকায় পড়ে যায়। মানুষ তাকে বড় আলেম ও নেককার ভাবতে শুরু করে। তাতে সে নিজেও ধোৌকায় পড়ে যায়। সে ভাবে, এত মানুষ যেহেতু মনে করে যে, আমি একজন বড় আলেম ও নেককার, সুতরাং আমি কিছু একটা তো অবশ্যই। এত মানুষ তো একসঙ্গে পাগল হয়ে যায়নি। এজন্যই সকলের ওয়াজ না করা উচিত হ্যা, যদি বড় কেউ ওয়াজ করার জন্য কোথাও বসিয়ে দেন, তখন বড়দের আওতাধীন থাকার বরকতে এবং আল্লাহ্র কাছে সাহায্য প্রার্থনার বরকতে আত্মগরিমার এ ব্যাধি থেকে নিজেকে রক্ষা করা সহজ হয়। কুরআন ও হাদীসের দরস দেয়া ওয়াজ-নসীহত তো সাধারণ ব্যাপার । বর্তমানে সাধারণ মানুষও কুরআন- হাদীসের দরস দেয়ার. মত দুঃসাহস দেখাচ্ছে । মন চেয়েছে, তো কুরআনের দরস দেওয়া শুরু করেছে। অথচ এই কুরআন মজীদ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন-_ - 8107 255 সি ০৬ 2৪ 0০2 এ 9৩ ১ অর্থাৎ যে ব্যক্তি না জেনে কুরআনের তাফসীর সম্পকীঁয় কোনো কিছু বলল, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নিল। ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।