আমরা আপনাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। (সূরা আল-আ'রাফ : ৬০) উত্তরে তিনি বলেছিলেন, 'হে আমার জাতি! আমি পথস্রষ্ট নই। আমি আল্লাহ্র রাসূল ।' এটাই ছিলো নবীদের দাওয়াতের পদ্ধতি । এজন্যই বলি, আমাদের কথায় কাজ হয় না কেন? এর কারণ হলো, হয়ত কথা হক ছিলো না বা বলার পদ্ধতি হক ছিলো না কিংবা নিয়ত হক ছিলো না। হযরত ইসমাঈল শহীদ (রহ.)-এর ঘটনা *হযরত শাহ ইসমাঈল শহীদ (রহ.) ওইসব বুুর্দদের একজন, যারা এ তরিকার উপর আমল করে দেখিয়েছেন। তার ঘটনা, একবার তিনি দিল্লির জামে মসজিদে ওয়াজ করছিলেন। ইত্যবসরে এক ব্যক্তি দীড়িয়ে বললো, আমার একটি প্রশ্ন আছে । ইসমাঈল শহীদ (রহ.) জিজ্ঞেস করলেন, “কী প্রশ্ন? লোকটি বললো, আমি শুনেছি, আপনি জারজ সম্তান।" লোকটি এমন জঘন্যতম কথা এমন এক ব্যক্তিকে বলেছে, যিনি শুধু একজন বড় আলেমই নন, বরং শাহী খান্দানের একজন শাহজাদাও । তার স্থানে যদি আমরা হতাম, না জানি কী কেয়ামত ঘটাতাম। আমরা না করলেও আমাদের ভক্তবৃন্দ তো অবশ্যই মহাকাণ্ড ঘটিয়ে ছাড়তো । কিন্তু মাওলানা ইসমাঈল শহীদ (রহ.)-কে দেখুন, তিনি উত্তর দিলেন, “ভাই! আপনি ভুল শুনেছেন। আমার আব্বাজানের বিবাহের সাক্ষী তো দিল্লিতে এখনও আছেন।' লোকটির গালির জবাব তিনি এভাবেই দিলেন। কথায় কাজ হবে কীভাবে? এভাবে নিজেকে মিটিয়ে দিয়ে আল্লাহ্র কোনো বান্দা যদি আল্লাহ্র জন্যই কথা বলেন, তাহলে মানুষ বুঝে নেয় যে, আমাদের কাছে লোকটির কোনো স্বার্থ নেই। সে যা বলছে, আল্লাহ্র জন্যই বলছে। আর তখনই কথা বললে কাজ হয়। যেমন হযরত ইসমাঈল শহীদ (রহ.)-এর একেকটি ওয়াজ মাহফিলে হাজার-হাজার মানুষ তার হাতে তাওবা করতো । বর্তমানে তো আমরা দাওয়াতের কাজ ছেড়েই দিয়েছি। আর যারা এ কাজ করি, তারাও সহীহ তরীকার সঙ্গে জুড়ে থাকি না। ফলে ফায়দাও খুব একটা হয় না। এজন্যই উক্ত তিনটি কথা মনে রাখতে হবে। অর্থাৎ কথা হক হতে হবে, নিয়ত হক হতে হবে, তরিকা হক হতে হবে। ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।