দ্বিতীয় কথা হলো, ইসলামের কথা বলার সময় নিয়ত বিশুদ্ধ করে নেয়া চাই। এটা মনে করা যাবে না যে, আমি বুযুর্গ কিংবা মহান বনে গেছি। হ্বীনদার- মুত্তাকী বনে গেছি এবং অন্যরা সব পাপিষ্ঠ রয়ে গেছে। এদেরকে শুদ্ধ করার জন্য আমি কোমর বেঁধে নেমেছি। খোদায়ী সৈন্য বা দারোগা হয়েই এদেরকে শায়েস্তা করতে হবে। এরূপ মনে করলে আপনার কথার মাঝে কোনো নূর থাকবে না। আপনারও ফায়দা হবে না, শ্রোতারও ফায়দা হবে না। কেননা, এরূপ মনে করার অর্থই হলো আপনার নিয়ত অহঙ্কার ও প্রদর্শনীর সঙ্গে তালগোল পাকিয়ে গেছে। সুতরাৎ আপনার এই আমল আল্লাহ্র দরবারে মূল্যহীন হয়ে পড়েছে। বলার পদ্ধতি সঠিক হতে হবে অনুরূপভাবে দ্বীনের কথা বলতে হলে সহীহ তরিকায় বলতে হবে। কথার মাঝে মহব্বত, দরদ ও কল্যাণকামিতার চিহ্ ফুটে উঠতে হবে, যেন যাকে বলা হবে, তার অন্তর না ভাঙ্গে । পাশাপাশি এমন পদ্ধতিতে বলতে হবে, যেন তার ইজ্জতের উপর আঘাত না আসে। শাইখুল ইসলাম হযরত মাওলানা শিব্বীর আহমদ উসমানী (রহ.) একটা কথা বলতেন, যা আব্বাজান মুফতী শফী (রহ.)- এর মুখে আমরা বহুবার শুনেছি । তাহলো, হক কথা যদি হক তরিকায় ও হক নিয়তে বলা হয়, তাহলে কোনো ঝগড়া-ফ্যাসাদ সৃষ্টি হতে পারে না। সুতরাং কোথাও যদি হক কথার কারণে ঝগড়া সৃষ্টি হতে দেখ, তাহলে বুঝে নেবে যে, হয়ত তার কথাই হক ছিলো না বা তরিকা হক ছিলো না কিংবা নিয়ত হক ছিলো নাঃ বরং নিয়ত ছিলো অন্যকে শরম দেবে, যার কারণে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়েছে। কোমলতার সঙ্গে বোঝাতে হবে আমার আব্বাজান বলতেন, আল্লাহ তাআলা হযরত মুসা ও হারূন (আ.)- কে পাঠিয়েছেন ফেরাউনকে সঠিক পথে আনার জন্য । ফেরাউন তো ফেরাউনই, যে খোদায়ী দাবী করেছিলো । সে বলতো- 93 7৫৫) ( 'আমিই বড় প্রতু'। এমন জঘন্যতম কাফের ছিলো এ ফেরাউন। মুসা ও হারূন (আ.)-কে নির্দেশ দেয়া হয়েছিলো এ জঘন্য কাফেরের কাছে দ্বীনের কথা পৌছিয়ে দেয়ার জন্য । ৬/৬/৩৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।