তাকে দ্বীনের দাওয়াত দিলো । ফলে সে তা তুড়ি মেরে উড়িয়ে দিলো এবং স্বী সম্পর্কে হয়ত অত্যন্ত আপত্তিকর মন্তব্যও করে বসলো, যার কারণে হয়ত সে কাফের হয়ে গেলো । কিম্ত্র তার এই পরিণাম কার কারণে হলো? যে ব্যক্তি স্থান- কাল না বুঝে তাবলীগ করেছে তার কারণে । এ কারণে ঠিক গুনাহের মুহূর্তে গুনাহ থেকে বাধা না দেয়াই ভালো । তাই কর্তব্য হলো, সুযোগের অপেক্ষা করা এবং সুযোগ এলে তাকে বিষয়টি বুঝিয়ে বলা । মানা ও না-মানার সম্ভাবনা যদি সমান হয় যদি মানা ও না মানার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে, আমার কথা শুনতে পারে, আবার নাও শুনতে পারে, তাহলে এরূপ ক্ষেত্রেও দ্বীনের কথা পৌছিয়ে দিতে হবে। কেননা, এমনও তো হতে পারে যে, আপনার কথা তার অন্তরে রেখাপাত করবে । যার ফলে আল্লাহ তাআলা তাকে ইসলাহের তাওফীক দিয়ে দেবেন আর সে পরিশুদ্ধ হয়ে যাবে । এর ফলে তার অবশিষ্ট জীবনের নেকগুলোও আপনার আমলনামায় লেখা হতে থাকবে। যদি কষ্ট দেয়ার আশঙ্কা থাকে যদি মনে করেন, লোকটি গুনাহে লিগ্ত। তাই বাধা দেয়া যায়। বাধা দিলে সে হীন নিয়ে উপহাস করবে না। তবে হয়ত আপনাকে সে কষ্ট দেবে, তাহলে এরূপ ক্ষেত্রে আমর বিল মা'রূফ ও নাহী আ'নিল মুনকার আপনার উপর ফরয নয়; বরং জায়েয । তবে এক্ষেত্রেও আপনার জন্য উত্তম হলো দ্বীনের কথা বলে দেয়া এবং প্রয়োজনে কিছু কষ্ট সহ্য করা। মোটকথা, উক্ত তিনটি অবস্থা মনে রাখবেন । যার সারমর্ম হলো, যেখানে এ আশঙ্কা থাকবে যে, লোকটি আপনার কথা শুনবে না; বরং ইসলাম নিয়ে উপহাস করবে, সেক্ষেত্রে আমর বিল মা'রূফ করা যাবে না। বরং চুপ থাকতে হবে । আর যে ক্ষেত্রে শোনা বা না-শোনা উভয় সম্ভাবনাই রয়েছে, সে ক্ষেত্রে আমর বিল মা'রূফ জরুরি বিধায় দ্বীনের কথা আপনাকে বলে দিতে হবে। পক্ষান্তরে ফেক্ষেত্রে ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবে এ আশঙ্কা না থাকলেও আপনাকে কষ্ট দিবে এ আশঙ্কা আছে, সে ক্ষেত্রে আপনি স্বাধীন- ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন, ইচ্ছা করলে নাও পারেন। তবে এ ক্ষেত্রে উত্তম হলো প্রয়োজনে কষ্ট স্বীকার করে নিয়ে হলেও দ্বীনের দাওয়াত পৌছিয়ে দেয়া । ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।