বিল মা'রূফ ও নাহী আনিল মুনকারও ফরযে আইন । এটিও প্রত্যেককেই করতে হয়। নিজের চোখে নিজের সন্তান-সম্ভতিকে হারাম কাজ করতে দেখেও যদি তাদেরকে এ কাজ থেকে বিরত রাখার তাগিদ কোনো মুসলিম অভিভাবকের অন্তরে উদিত না হয়, তাহলে এটা তার জন্য কবীরা গুনাহ হবে। সারা জীবন নামায, রোযা, হজ, যাকাতসহ সবকিছু ঠিক মতই হয়ত আদায় করা হলো, কিন্ত্র পরিবারকে মন্দ থেকে বিরত রাখলো না, তাহলে এর জন্য তাকে অবশ্যই আল্লাহ্র দরবারে জবাবদিহি করতে হবে । এজন্যই শুধু নিজে শুদ্ধ হয়ে যাওয়ার নাম 'শুদ্ধ' হওয়া নয়, বরং নিজে শুদ্ধ হওয়ার পাশাপাশি অপরকেও শুদ্ধ করার ফিকির করা আবশ্যক। যখন নাহী “আনিল মুনকার ফরয নয় অবশ্য এখানেও কিছু ব্যাখ্যা আছে। তা হলো, নাহী “আনিল মুনকার ফরয হওয়ার ক্ষেত্র কী? মূলত এর ক্ষেত্র হলো, যখন বাধাপ্রাপ্ত ব্যক্তি বাধা পেয়ে তার মন্দ কাজটি ছেড়ে দিবে বলে আশা করা যাবে এবং এর ফলে বাধাদানকারীকে কোনো প্রকার কষ্ট দেয়ার আশঙ্কা না থাকবে । সুতরাং যদি কোনো ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে আর আপনি তা দেখে ভাবলেন যে, লোকটিকে আমি যে করেই হোক এ কাজ থেকে বিরত রাখবো । কিন্তু এটাও আপনি ভালো করেই জানেন যে, সে আপনার কথা মানবে না। এও জানেন যে, সে বরং উল্টো পথে হাটবে। এমনকি হয়ত ইসলামী শরীয়ত নিয়ে কটাক্ষ করবে, যার ফলে হয়ত সে কাফের হয়ে যাবে। কেননা, শরীয়তের কোনো বিধান নিয়ে উপহাস করা শুধু কবীরা গুনাহই নয়, বরং কুফরিও। আর লোকটির ব্যাপারে এ জাতীয় আশঙ্কা পুরোমাত্রায় রয়েছে। তাহলে এরূপ ক্ষেত্রে নাহী 'আনিল মুনকার আর ফরয থাকে না। বরং এরূপ ক্ষেত্রে উচিত হলো, তাকে উপেক্ষা করা এবং তার জন্য এভাবে দু'আ করতে থাকা যে, হে আল্লাহ্! আপনার এ বান্দা একটি গুনাহে লিণ্ড, সে আত্মার রোগী; আপনি দয়া করে তাকে এ রোগ থেকে মুক্তি দান করুন। গুনাহে লিপ্ত অবস্থায় বাধা দেয়া এক ব্যক্তি পরিপূর্ণ উদ্দামতা নিয়ে গুনাহে লিপ্ত । এ মুহূর্তে তার কাছে সত্য কথা কাটার মতই মনে হবে। তার মাঝে এ মুহূর্তে কারো কথা শোনার সম্ভাবনাই নেই। এমনি মুহূর্তে এক ব্যক্তি ছীনের তাবলীগ নিয়ে তার কাছে গেলো । ভাবলো না যে, এর প্রতিক্রিয়া কী হবে? আগ-পর বিবেচনা না করে ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।