উপস্থিত কোনো প্রয়োজন ছাড়া নিজ থেকে উদ্যোগী হয়ে বিভিন্ন লোকের কাছে দ্বীনের কথা নিয়ে যাওয়া এবং দ্বীনের কথা তাদেরকে শোনানো ৷ “মাশাআল্লাহ' আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা সাধারণত দ্বীনের দাওয়াত পৌছিয়ে থাকে। এটা ইজতিমাঈ তাবলীগ । দাওয়াত ও তাবলীগের উক্ত দু'টি পদ্ধতির বিধান ও আদব ভিন্ন-ভিন্ন। ইজতিমাঈ তাবলীগ ফরযে কিফায়াহ ইজতিমাঈ তাবলীগ ফরযে আইন নয়, বরং ফরযে কিফায়াহ। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য জরুরি নয় যে, মানুষের বাড়ি-ঘর বা দোকান-পাটে গিঁয়ে ধীনের কথা পৌছিয়ে দিয়ে আসবে । কারণ, এটা ফরযে কিফায়াহ, যা কিছু লোক করলে অবশিষ্টরাও এ থেকে অব্যাহতি পেয়ে যায়। আর কেউ না করলে প্রত্যেকেই গুনাহগার হয়। যেমন জানাযার নামায ফরযে কিফায়াহ। এজন্য প্রত্যেকের জন্য জানাযায় অংশগ্রহণ করা জরুরি নয়। অংশগ্রহণ করলে সাওয়াব পাবে, না করলে গুনাহগার হবে না। তবে কেউই যদি জানাযার নামায না পড়ে, তাহলে অবশ্যই সকলেই গুনাহগার হবে। একেই বলা হয় ফরযে কিফায়াহ। অনুরূপভাবে ইজতিমাঈ দাওয়াতও ফরযে কিফায়াহ- ফরযে আইন নয়। ইনফিরাদী তাবলীগ ফরযে আইন ইনফিরাদী তাবলীগ ফরযে আইন। যেমন- কাউকে মন্দ কাজে লিপ্ত কিংবা ফরয-ওয়াজিব ছেড়ে দিতে দেখলে, তাকে এই কাজ থেকে সাধ্যানুযায়ী বাধা দেয়া ফরযে কিফায়াহ নয়; বরং ফরযে আইন । আর ফরযে আইন হওয়ার অর্থ হলো, প্রত্যেককেই কাজটি করতে হবে। এটা মাওলানা-মৌলভীদের কাজ বা. তাবলীগওয়ালাদের কাজ বলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। যে এরূপ বসে থাকবে, সে গুনাহগার হবে। আমর বিল মা'রূফ ও নাহী “আনিল মুনকার ফরযে আইন আল্লাহ তাআলা কুরআন মজীদের একাধিক আয়াতে বান্দাদের, গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন-_ বে ৩0৫55 -১/৯৬ ৩১ “তারা মানুষকে সৎকাজের আদেশ করে এবং অসৎকাজ থেকে বিরত রাখে" । এজন্যই এটা ফরযে আইন। পাচ ওয়াক্ত নামায, রামাযানের রোজা, যাকাত ও হজ্ব যেমনিভাবে ফরযে আইন- প্রত্যেককেই আদায় করতে হয়; অনুরূপভাবে আমর ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।