Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তাআলা বলেছেন, “আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক । তারা ভালো কথা শিক্ষা দেয়, মন্দ থেকে বিরত রাখে, নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ্‌ ও তার রসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের উপরই আল্লাহ্‌ তা'আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ্‌ পরাক্রমশালী, সুকৌশলী | _(সূরা আত-তাওবা : ৭১) আমর বিল মা'রূফ ও নাহী 'আনিল মুনকারের স্তর আয়াতটি আমর বিল মা'রূফ ও নাহী “আনিল মুনকার-এর সঙ্গে সম্পর্কিত। আমর বিল মা'রূফ এর অর্থ ভালোর নির্দেশ দেয়া। নাহী 'আনিল মুনকার অর্থ “মন্দ' থেকে বিরত রাখা । ফুকাহায়ে কেরাম লিখেছেন, অপরকে নিজ সাধ্যমত মন্দ কাজ থেকে বিরত রাখা নামাযের মতই ফরযে আইন । অর্থাৎ আমর বিল মা'রূফ ও নাহী 'আনিল মুনকার ফরযে আইন- এটা আমরা জানি। কিন্ত এর বিস্তারিত বিবরণ আমাদের অনেকেরই অজানা । ফলে আমরা অনেকেই এ ব্যাপারে উদাসীন। নিজেদের বিবি-বাচ্চাকে হারাম কাজ করতে দেখেও মুখে কুলুপ এঁটে বসে থাকি। আবার আমরা অনেকেই এ বিষয়ে বাড়াবাড়ি করে ফেলি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যস্ত শুধু মানুষের দোষ ধরতে থাকি এবং মানুষকে ত্যক্ত-বিরক্ত করে ফেলি। মোটকথা, আলোচ্য আয়াতের উপর আমল করার ব্যাপারে আমাদের মধ্য থেকে একদল ছাড়াছাড়িতে লিগু, আরেক দল বাড়াবাড়িতে লিপ্ত । কারণ, আয়াতের সঠিক মর্মার্থ আমরা অনেকেই জানি না। তাই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রয়োজন । দাওয়াত ও তাবলীগের ছুটি পদ্ধতি প্রথমত বুঝে নিন, দ্বীনের কথা অপরের কাছে পৌছানোর, তথা দাওয়াত- তাবলীগের দু'টি পদ্ধতি রয়েছে। (১) ইনফিরাদী । অর্থাৎ- ব্যক্তিগতভাবে দ্বীনের কথা পৌছানো । যেমন- এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো মন্দ কাজে লিগ্ত দেখলো কিংবা তাকে ফরয-ওয়াজিবের ব্যাপারে উদাসীন দেখলো, তাই সে ব্যক্তিগতভাবে লোকটিকে বুঝিয়ে বললো যে, মন্দ কাজটা ছেড়ে দাও এবং নেক আমল করো । (২) ইজতিমাঈ। অর্থাৎ- সম্মিলিতভাবে বা একজন একসঙ্গে অনেক লোকের কাছে দ্বীনের কথা পৌছানো । যেমন বড় কোনো মাহফিলে ওয়াজ-নসীহত করা, ছ্ীনের ইল্ম একসঙ্গে অনেক লোককে শিক্ষা দেয়া, ৬/৩/৩/./4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।