২০৪ _ ইসলাহী খুতুবাত বন্তত আল্লাহ্র জন্য এটা মোটেও কঠিন ছিলো না যে, মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখবে, তার শিয়রে একটা কিতাব ঝকঝক করছে। আর আল্লাহ্ আসমান থেকে বলে দেবেন, হে মানবজাতি! এটা তোমাদের কাছে পাঠানো হয়েছে। তোমরা এরই শিক্ষার আলোকে চলবে, এর উপর আমল করবে। কিন্ত আল্লাহ এ জাতীয় কিছু করেননি। তিনি শুধু কিতাব পাঠাননি। বরং কিতাবও পাঠিয়েছেন, সঙ্গে শিক্ষকও পাঠিয়েছেন। এমনটি কেন করেছেন? কিতাব পড়ার জন্য দুই নূরের প্রয়োজনীয়তা কারণ, আমিয়ায়ে কেরামের শিক্ষার নূর যতক্ষণ না থাকবে, ততক্ষণ পর্যস্ত কিতাব ন্ত্ুঝে আসবে না । শুধু কিতাব থাকলে হয় না, বরং কিতাবের লেখাগুলো দেখার জন্য বাইরের আলোর প্রয়োজন হয়। কিন্ত্র পাঠক যদি অন্ধ হয়, তার চোখে যদি জ্যোতি না থাকে, তাহলে বহিরাগত আলোও কোনো কাজে আসে না। অর্থাৎ কিতাব বোঝার জন্য দুই আলো প্রয়োজন । প্রথমত, বাইরের আলো তথা বাতির বা সূর্যের আলো । দ্বিতীয়, নিজের আলো তথা চোখের জ্যোতি । এ দু'টির কোনো একটি না থাকলে, কিতাব বোঝা তো দূরে থাক, পড়াও যাবে না। অনুরূপভাবে হিদায়াত পাওয়ার জন্য শুধু কিতাবুল্লাহ নামক নূর থাকলেই হয় না বরং রিজাপুল্লাহ নামক নৃরেরও প্রয়োজন। এ কারণেই কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ নামক দুই ধারা আল্লাহ্ মানুষের কাছে পাঠিয়েছেন। “হাসবুনা কিতাবুল্লাহ'র স্লোগান একটি ভ্রান্ত দলের স্লোগান ছিলো, 41 71 15. অর্থাৎ- আল্লাহ্র কিতাবই আমাদের পথ চলার জন্য যথেষ্ট। স্লোগানটা দৃশ্যত চমতকার। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যথার্থ স্লোগান! যেহেতু কুরআন মজীদেই তো এসেছে- 2 (45 080 তার মধ্যে প্রতিটি বিষয়ের.বিবরণ রয়েছে।' কিন্ত বাস্তবে এ শ্রোগানটা অত্যন্ত জঘন্য । এদের কাছে প্রশ্ন রাখুন, মেডিকেল সায়েন্সের বই তো তোমার কাছে আছে, যেখানে চিকিৎসার প্রতিটি বিষয়ের বিবরণও আছে, কিন্তু শিক্ষক ছাড়া শুধু বইটি পড়ে কি কেউ ডাক্তার হতে পারবে? অনুরূপভাবে শুধু কিতাবুল্লাহ ছারা মানুষ হেদায়াত পেতে পারে না৷ বরং কিতাবুল্লাহর সঙ্গে প্রয়োজন রিজালুল্লাহ। তথা আম্ছিয়ায়ে কেরামের শিক্ষা ছাড়া কিতাবুল্লাহ থেকে ফায়দা গ্রহণ করার কল্পনাও করা যায় না। ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।