রান্না-বান্না শেখার বই । পোলাও, কোরমা, বিরিয়ানি, কাবাবসহ সব ধরনের খাবার তৈরির টিপ্স বইটিতে পাবে। বইটি হাতে নিয়ে যদি তুমি বিরিয়ানি পাকাতে বসে যাও, নির্দেশনা মতো লবণ-মরিচ, মসলা ইত্যাদি ব্যবহার কর, আমি বলবো, বিরিয়ানি পাকানো তোমার দ্বারা হবে না। তখন বিরিয়ানি না কোন মাথা পাকাবে, আল্লাহই ভালো জানেন। বরং বিরিয়ানি পাকাতে হলে তোমাকে একজন পাচকের থেকে শিক্ষা নিতেই হবে । শুধু বই পড়ে বিরিয়ানি পাকানো সম্ভব নয়। বাস্তব নমুনা মানুষের লাগবেই মোটকথা, শুধু বই পড়ে মানুষ কোনো বিষয়ে দক্ষ ও পারদর্শী হতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। এজন্য মানুষের শিক্ষা- দীক্ষার জন্য প্রয়োজন হয় ওন্তাদের, মুরুব্বির বা একজন দীক্ষাগ্ডরুর | দুনিয়ার সকল জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রেই একথাটি প্রযোজ্য । ছীনী শিক্ষার বিষয়টিও এ থেকে মুক্ত নয়। শুধু স্বীনী বই-পুস্তক পড়ে হীন শেখা যায় না। দ্বীন শিখতে হলে ওস্তাদ, মুরুব্বি বা মু'আল্লিম লাগবেই, যাদের সোহবত কিংবা জীবনাচার দেখা ছাড়া দ্বীন শেখা আদৌ সম্ভব নয়। শুধু কিতাব পাঠানো হয়নি কিতাব এসেছে। তার সঙ্গে কোনো নবী বা রাসূল আসেননি- এমন একটি উদাহরণও আপনারা পেশ করতে পারবেন না। হ্যা, নবী এসেছেন, কিতাব আসেনি, বরং পূর্ববর্তী কিতাবের অনুসরণ তিনি করেছেন- এরূপ দৃষ্টান্ত অবশ্যই আছে। কিন্ত নবী ছাড়া কিতাব এসেছে- এ জাতীয় কোনো দৃষ্টান্ত নেই। কেন নেই? এর কারণ হলো, যদি শুধু কিতাব পাঠানো হতো, মানুষ এ থেকে কিছুই শিখতে পারতো না এবং হিদায়াতের পথও পেতো না। শুধু কিতাব থেকে উপকৃত হওয়ার যোগ্যতা মানুষের মাঝে নেই। তাই আল্লাহ্ নবী ছাড়া শুধু কিতাব পাঠাননি। তিনি যে শুধু কিতাব পাঠাতে পারতেন না এমন নয়। তাছাড়া মুশরিকরাও প্রায় এরকমই দাবি করেছিলো যে- ৪7286818647 “আমাদের কাছে একবারেই কুরআন পাঠানো হয়নি কেন? ৬/৩/৬/.এ] 1৬011140০0৬
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।