২০২ _ইসলাহী খুতুবাত_ না। সুতরাং প্রকৃত ডাক্তার হতে হলে তাকে সুস্থ ধারা অবলম্বন করতে হবে। ওস্তাদ ধরতে হবে। একজন পেশাদার ডাক্তারের কাছে থেকে তাকে ডাক্তারি শিখতে হবে। এ ছাড়া ডাক্তার হওয়ার দ্বিতীয় কোনো পথ তার জন্য খোলা নেই। মানুষ ও জন্ত্রর মাঝে পার্থক্য মানুষ ও জন্ত এক নয়। আল্লাহ তাআলা এদের মাঝে ভিন্নতা দান করেছেন। জন্তর শিক্ষক নেই। তাদের বেলায় শিক্ষকের প্রয়োজন খুব একটা নেই। যেমন মাছের পোনা ডিম থেকে বের হয়েই সীতার কাটা শুরু করে দেয়। জ্কে সাতার শেখাতে হয় না। সৃষ্টিগতভাবে এক্ষেত্রে তার শিক্ষকের দরকার হয় না। কিন্ত মানুষকে সাতার শিখতে হয়। মাছের পোনার মতো সে প্রথমেই সাতার কাটতে পারে না। কোনো ব্যক্তি যদি মাছের পোনার মতো নিজের বাচ্চাকে পানিতে ছেড়ে দেয় আর সাতার কাটতে বলে, তাহলে সে মহাবোকা বৈ কিছু নয়। অনুরূপভাবে মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ামাত্র হাটতে পারে। নিজের খাবার নিজে খেতে পারে। পক্ষান্তরে মানুষের সন্তান এমনটি পারে না। তাকে হাটা শেখাতে হয়। ধীরে-ধীরে খাবার খাওয়াতে হয়, শেখাতে হয়৷ বোঝা গেলো, মানুষ আর পশুপাখি এক নয়। পশুপাখি শিক্ষানির্ভর নয়; কিন্ত্র মানুষ সব সময়ই শিক্ষানির্ভর। প্রায় কাজই তাকে শিখতে হয়। শিক্ষক বা মুরুব্বি দ্বারা তাকে শেখাতে হয়। বই পড়ে আলমারি বানানো কারিগরি শিক্ষার বই। টেবিল, চেয়ার, আলমারি ইত্যাদি কীভাবে বানাতে হয়- সবকিছুই বইটিতে লেখা আছে। কী-কী কাচামাল লাগবে_ তাও বিস্তারিত লেখা আছে। বলুন, এ বইটিকে সামনে রেখে আলমারি বানানো যাবে কি? না। কিন্ত বইটির আদ্যোপান্ত হয়ত তোমার জানা নেই, তবে একজন মিন্ত্রী তোমাকে হাতে-কলমে শিখিয়ে দিয়েছে আলমারি কীভাবে বানাতে হয়, তাহলে নিশ্চয় আলমারি বানানো তোমার দ্বারা সম্ভব হবে। সহজেই তুমি আলমারি বানিয়ে দেখাতে পারবে। ৬/৬/৬/./.01914001
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।