১৯৮ ইসলাহী খুতুবাত আমার কথা সে মানবে কি মানবে না- এটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। এটা আল্লাহ্র ব্যাপার। তিনি কাকে হেদায়াত দেবেন আর কাকে দেবেন না- এটা তার ব্যাপার। পরিবেশ শোধরানোর সর্বোত্তম পদ্ধতি আসলে ইখলাসের সঙ্গে কথা বললে, বারবার বলতে থাকলে এবং সঙ্গে- সঙ্গে আল্লাহ্র কাছে এ দুআ করতে থাকলে যে, হে আল্লাহ্! আমার অমুক ভাই অমুক গুনাহে লিপ্ত, তাকে হেদায়াত করুন এবং তাকে সঠিক পথে জুড়ে দিন; তাহলে আল্লাহ তাআলা সাধারণত ওই ব্যক্তির মন ঘুরিয়ে দেন এবং হেদায়াত দান করেন। উক্ত দু'টি পদ্ধতি অব্যর্থ। এর বরকতে আল্লাহ তাআলা পর়িবেশক্কেও শুধরে দেন। আমার আব্বাজান বলতেন, এ দু'টি কাজ হলো অটোমেটিক নিয়ন্ত্রকের মতো। একজন মুমিন অপর মুমিনকে যদি এভাবে শোধরানোর চেষ্টা চালিয়ে যায়, তাহলে এর ছারা তার সংশোধন হয়৷ পরিবেশটাও অটোমেটিকভাবে সুন্দর হয়ে যায়। আল্লাহ্ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন। ৪০ ৬ ৬ - পে ৮০9 40 ২০৭ ০19325 ৮৮3 ৬/৩/৬/.এ] 1৬011140০0৬
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।