Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯ ১৯৯০ পপ ৯ ও শষ কাক জা ১৯ ৭ ততবারই বলে দেয়, তোমার চেহারায় এ দাগ আছে। এতে আয়না রাগ হয় না যে, তোমাকে একবার বললাম, তবুও তুমি দাগটা মুহলে না বা সে নিরাশও হয় না যে, লোকটিকে এতবার বললাম, তবুও সে তার দাগটা দূর করলো না। মোটকথা, আয়না দারোগাসুলভ আচরণ কিংবা হতাশাপূর্ণ ভাব তার দর্শককে দেখায় না। বরং সে প্রতিবারই নীরবে দাগটা ধরিয়ে দেয়। সে চট্টেও যায় না, হতাশও হয় না। আধিয়ায়ে কেরামের কর্মপদ্ধতি আশ্বিয়ায়ে কেরামের কর্মপন্ধতি ছিল অনুরূপ । তারা নিরাশ হয়ে হাত-পা ছেড়ে বসে পড়তেন না; বরং সুযোগ পেলেই নিজেদের কথা বলতেন। আবার দারোগাসুলভ আচরণও তারা দেখাতেন না। কুরআন মজীদে ইরশাদ হয়েছে_ ০৮:০২ ০৮: ০ "হে নবী। আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি; বরং আপনার দায়িত্ হলো, যে ভুল করবে, তাকে ভুলটি ধরিয়ে দেয়া। সতর্ক করে দেয়া এবং আমার কথা পৌছিয়ে দেয়া। যার কাছে পৌছাবেন তার দায়িত্ব হলো, আপনার কথা মানা ও আমল করা। সে যদি আমল না করে, তাহলে পুনরায় আপনি তাকে আপনার কথা বলবেন। প্রয়োজনে বারবার বলবেন। তবুও হতাশ হবেন না বা লোকটি আমার কথা তো শোনেই না- এ জাতীয় ভাব নিয়ে তার উপর অসন্তুষ্ট হবেন না। উম্মতের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর দরদ ও ব্যথা ছিলো অনেক। তাই কাফির-মুশরিকরা তার কথা না মানলে তিনি ব্যথিত হতেন। এ প্রেক্ষিতে কুরআন মজীদের এ আয়াতটি নাষিল হয়- ৩০৮ টি ৩৬ ৫ এ কাফির-মুশরিকরা ঈমান আনে না, এ দুঃখে মনে হয় আপনি নিজেকে শেষ করে দেবেন। তাদের মানা-না মানা আপনার দায়িত্‌ নয়। আপনার দায়িত্‌ হলো, আপনি শুধু আপনার কথা বলে যাবেন। -(সূরা শু'আরা : ৩) কাজটি কার জন্য করেছিলে? আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, মুবাল্লিগের কাজ হলো নিজের কাজে লেগে থাকা । লোকেরা মানে না বিধায় কাজ ছাড়া যাবে না। নিরাশ হয়ে বা বিরক্ত হয়ে কাজ ছেড়ে দেয়া যাবে না। বরং ভাববে, কাজটি আমি কার জন্য করছি। আল্লাহ্‌কে সন্রষ্ট করার জন্যই তো করছি। সুতরাং ভবিষ্যতেও তাকেই খুশি করার জন্য করবো । এতে “ইনশাআল্লাহ্‌' প্রতিবারই আমি সাওয়াব পাবো । ৬/৬/৬/./৬০1)140০0

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।