দেখলে তার উপর গোস্বা না হয়ে তার জন্য ব্যথিত হতে হবে । দরদমাখা হৃদয় নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। অত্যন্ত কোমল ভাষায় তার দোষটি ধরিয়ে দিতে হবে। তখনই সে সংশোধনের পথে অগ্রসর হওয়ার জন্য আগ্রহী হবে। ভুলকারীর মর্যাদাহানি যেন না হয় অপর মুমিন ভাইকে ভুলে লিপ্ত দেখলে, এ সম্পর্কে তাকে সতর্ক করা একজন মুমিনের কর্তব্য । বর্তমানে আমরা এ কর্তব্যের কথা ভুলে বসেছি। অথচ এক মুসলমান ভুলভাবে নামায পড়লে, অপর মুসলমান বিষয়টি টের পেলে, তাকে এ ভুলের কথা বলে দেয়া আবশ্যক । কেননা, এটাও “আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকার তথা সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের অন্তর্ভুক্ত বিধায় এই কর্তব্য পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ । অথচ বিষয়টি নিয়ে আমরা এভাবে কখনও ভেবে দেখিনি । এর অনুভূতিও আমাদের মাঝে নেই। কারো-কারো মাঝে থাকলেও তা এতটাই তীব্র যে, মনে করে, আমি পুলিশ | যার কারণে সে অপরের দোষ ধরিয়ে দেয়ার ইচ্ছায় যখন তার মুখোমুখি হয়, তখন সৈনিকভাব নিয়ে তার দোষের কথা বলে। কণ্ঠটা থাকে প্রতিবাদী । লোকসম্মুখে দোষ ধরিয়ে দেয়। সে তখন অপর মুসলমানের মর্ধাদাহানির মত জঘন্য কাণ্ড ঘটিয়ে বসে। অথচ রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তুমি সৈনিক নও; বরং আয়না । সুতরাং দোষ ধরিয়ে দিতে গেলে ধমকি-হুমকি ভাব তোমার মাঝে থাকতে পারবে না। অপরের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অনুমতি ইসলাম তোমাকে দেয়নি । বরং কথা বলবে কোমলভাবে, হৃদয়ছোয়া ভাষায় । হযরত হাসান ও হুসাইন (রা.) এর একটি ঘটনা হযরত হাসান ও হুসাইন (রা.)। তারা তখন ছোট ছিলেন। একদিন সম্ভবত ফুরাত নদীর তীর ঘেঁষে কোথাও যাচ্ছিলেন। দেখতে পেলেন, একজন ব্যস্ক মানুষ অযু করছেন, তবে ভুল পদ্ধতিতে করছেন। তারা ভাবলেন, লোকটির এ ভুলটি ধরিয়ে দেয়া আমাদের ছীনী কর্তব্য। কিন্তু বলি কীভাবে? কারণ, আমরা ছোট আর তিনি তো আমাদের চেয়ে বড়। তাই তারা দুজনে পরামর্শ করলেন এবং পরামর্শমতো লোকটির কাছে গেলেন। তার কাছে বসলেন, কথাবার্তা বলতে লাগলেন। এরপর বললেন, আপনি তো আমাদের চেয়ে বড়। আমরা যখন অযু করি, তখন সন্দেহ থেকে যায়, আমাদের অযু সুন্নাত অনুযায়ী হয় কিনা? তাই দয়া করে আমাদের অযুটা একটু দেখুন। সুন্নাত পরিপস্থী হলে আমাদেরকে শিখিয়ে দেবেন। এই বলে দুই ভাই মিলে লোকটির সামনে নিজেরা ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।