১৯৪ ইসলাহী খুতুবাত অবশ্য রোগের কথা যিনি বলেন, তার বলার ধরনেও ভিন্নতা আছে। কেউ আপত্তিকর পদ্ধতিতে বলে দেন যে, তোমার মাঝে এ দোষ আছে । আর কেউবা সুন্দর ও সঙ্গত পদ্ধতিতে বলেন। যিনি আপত্তিকর অবস্থায় বলে দেন, তার উপরও অসন্তষ্ট হওয়া উচিত নয়। কারণ, যদিও তার বলার ধরন ছিলো অসন্তোষজনক, তবুও তো তিনি আপনার রোগের কথাই বলেছেন। এজন্য উচিত তার উপর অসস্ড্ুষ্ট না হওয়া । আরবী ভাষায় এ ব্যাপারে একটি চমৎকার কবিতা রয়েছে। যার মর্মীর্থ অনেকটা এরকম যে, আমার দোষ-ক্রটির হাদিয়া যে আমার সামনে রাখবে, সেই আমার সবচে" উপকারী বন্ধু। পক্ষান্তরে “তুমি এমন", তুমি তেন" মার্কা প্রশংসাবাক্য যে আমাকে শোনাবে, সে আমার অপকারী ৷ কেননা, তার প্রশংসাবাক্যের কারণে আমার মাঝে সৃষ্টি হয় অহঙ্কার ও আত্মপ্রবঞ্চনা। অপরের দোষ-ক্রটির কথা সঙ্গত পদ্ধতিতে বলতে হবে আলোচ্য হাদীসে আরেকটি শিক্ষাও রয়েছে । তাহলো, যিনি দোষ ধরেন, তাকে আয়নার সঙ্গে তুলনা দেয়া হয়েছে। আয়নার কাজ হলো, দর্শককে তার মুখের দাগ সম্পর্কে অবহিত করে দেয়া যে, তোমার মুখে অমুক জায়গায় এতটুকু দাগ রয়েছে। এ ক্ষেত্রে যতটুকু দাগ থাকে, আয়না ঠিক ততটুকুর কথাই বলে। সে বাড়িয়ে বলে না এবং দর্শনার্থীকে এ বলে বকাঝকাও দেয় না যে, তুমি দাগটা কোথেকে লাগিয়েছ? বরং আয়না শুধু বিদ্যমান দাগের কথাই বলে এবং নীরবে বলে। অনুরূপভাবে একজন মুমিন যখন অপর মুমিনের দোষের কথা বলবে, তখন শুধু তাকেই বলবে, যতটুকু দোষ আছে ততটুকুর কথাই বলবে। এ নিয়ে সে হইচই করবে না। অন্যদের সামনে মাতামাতি করবে না এবং দোষকে নুন-মরিচ লাগিয়ে বাড়িয়ে সে বলবে না। এটাই আয়নাসদৃশ মুমিনের চরিত্র । দোষী ব্যক্তিকে বকাঝকা করা, তার দোষের কথা মানুষের সামনে বলা বা এ নিয়ে মাতামাতি করা আয়নাসূদশ মুমিনের চরিত্র হতে পারে না। দোষী ব্যক্তির জন্য ব্যঘিত হও দোষী ব্যক্তি তো রোগীর মতো। রোগীর রোগের কারণে মানুষ তাকে বকাঝকা করে না। তার উপর গোস্বা হয় না; বরং তার জন্য ব্যথিত হয়, আফসোস করে। অনুরূপভাবে কাউকে ভুল করতে দেখলে বা গুনাহে লিপ্ত ৬/৬/৬/./] 1৬ 91)114৮.001৬
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।