Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

৭ ১৮৬ ৬৬৬৯ ১৯৩ ডাক্তারকে তো একথা বলা হয় না যে, ডাক্তার অমুককে রোগী বানিয়ে দিয়েছে। বরং রোগীকে বলা হয়, তোমার রোগটা ডাক্তারের কাছে যাওয়ার কারণেই ধরতে পেরেছ। এতদিন তুমি রোগটার ব্যাপারে অজ্ঞ ছিলে । এখন ডাক্তার যখন রোগ ধরে দিয়েছে, সুতরাং চিকিৎসা করো । একটি উপদেশমুলক ঘটনা ঘটনাটি আমার আব্বাজানের মুখে শুনেছি। তার নিজের ঘটনা । তিনি বলেন, তখন আমরা দেওবন্দ থাকতাম । আব্বাজানও এখানেই থাকতেন । তিনি অসুস্থ ছিলেন, দিল্লিতে একজন প্রসিদ্ধ হাকিম ছিলেন। অন্ধ ছিলেন, কিন্তু খুবই অভিজ্ঞ ও দূরদর্শী ছিলেন। আব্বাজানের চিকিৎসা তিনিই করতেন। একদিন দেওবন্দ থেকে আমি দিল্লিতে তার দাওয়াতে গেলাম ৷ আব্বাজানের জন্য অযুধ আনার উদ্দেশ্যেই তার কাছে গিয়েছিলাম । তিনি আমার কণ্ঠস্বর শুনে আমাকে চিনে ফেললেন। বললেন, তোমার আব্বার চিকিৎসা পরে করবো, এর আগে ধরো, তোমার জন্য এ অধুধগুলো নাও। সকালে এ পরিমাণ খাবে, সন্ধ্যায় এ পরিমাণ । আমি বললাম, হাকিম সাহেব! আমি তো অসুস্থ নই। অসুস্থ তো আমার আব্বা! তিনি বললেন, তোমার আব্বার অসুধও দিচ্ছি। আর তোমার অধুধটা যেভাবে যখন খেতে বলেছি, সেভাবে খাবে । হাকিম সাহেবের কর্মকাণ্ড দেখে আমি তো অবাক! ্‌ বাড়িতে এসে আব্বাজানের কাছে বিস্তারিত জানালাম । আব্বাজান বললেন, হাকিম সাহেব যেভাবে বলেছে, সেভাবে করো । এক সপ্তাহ পর আব্বাজানের অধুধের জন্য পুনরায় দিল্লিতে গেলাম । এবার হাকিম সাহেব আমার কণ্ঠস্বর শুনে বললেন, গত সপ্তাহে যখন তুমি এসেছিলে, তোমার কণ্ঠস্বর শুনেই আমি বুঝে ফেলেছি, তোমার ফুসফুসে সমস্যা আছে। আশঙ্কা ছিলো, এটা টি.বি-রোগের দিকে চলে যায় কিনা? এজন্য তোমার অযুধ দিয়েছিলাম । এখন “আলহামদুলিল্লাহ' তুমি সুস্থ ৷ আশঙ্কাটাও কেটে গেছে। দেখুন, আমার আব্বাজান অসুস্থ ছিলেন, অথচ তিনি তা জানতেন না। ডাক্তার তা ঠিকই ধরে ফেলেছেন। এটা তো রোগীর উপর ডাক্তারের দয়া। ডাক্তার রোগী বানিয়েছেন_ এ জাতীয় কথা তো এখানে বলা হয় না। এর জন্য ডাক্তারের উপর কেউ চটেও যায় না। বরং আরও খুশি হয় এবং নিজের রোগের ব্যাপারে সতর্ক হয় এবং চিকিৎসা করে। ৬/৬/৬/./1৬০1)140০0

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।