Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্র জন্য গোস্বা করা চাই। কিন্ত্র অনেক সময় এ ক্ষেত্রেও আমরা গোস্বার অপব্যবহার করি । যেমন মুখে তো বলি, গোস্বাটা আল্লাহ্‌র জন্য করেছি; কিন্তু প্রকৃতপক্ষে আমার গোস্থা দ্বারা উদ্দেশ্য নিজের আমিতৃ ও অহঙ্কার চরিতার্থ করা এবং অপরকে তুচ্ছ হিসাবে তুলে ধরা । যেমন- ছ্বীনের পথে যারা নবীন, তাদের ক্ষেত্রে এমনটি বেশি হয়। দ্বীনের উপর যখন চলা শুরু করে, তখন মনে করে এরা সবাই জাহান্নামি আর আমিই একা শুধু জান্নীতি। এদের সবার সংশোধনের দায়িত্ব আমার । এরূপ চেতনা নিয়ে তাদেরকে যখন-তখন ধমকায়, শাসায়, কটুঈ কথা বলে- এভাবে তাদের অধিকারকে আহত করে । আর শয়তান তখন তাকে এই সবক দিয়ে রাখে যে, এরা সবাই নষ্ট হয়ে গেছে। কাজেই তুমি যা কিছু করছ, সবই “বুগযৃফিল্লাহ' তথা আল্লাহ্‌র জন্যই করছো। মূলত এটা নিজের মনের কামনা চরিতার্থ করারই এক নিকেল রূপ । যার ফলে সংশোধনের পথ তো সৃষ্টি হয়ই নাঃ উপরস্ত বিশৃঙ্খলা ও ফ্যাসাদের জন্ম হয়। আল্লামা শাববীর আহমদ উসমানী (রহ.)-এর একটি চমণকার বাক্য এ প্রসঙ্গে হদয়ে গেথে রাখার মতো একটি চমৎকার বাক্য বলেছেন হযরত মাওলানা শাব্বীর আহমদ উসমানী (রহ.)। তিনি বলতেন, হক কথা হক নিয়তে, হক তরিকায় বললে অবশ্যই এর ফল শুভ হয়। তখন ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি হওয়ার অবকাশ থাকে না।. তার এ ইঙ্গিতে আমরা দাওয়াতের কাজের জন্য মূলত তিনটি শর্ত পেলাম। প্রথমত, হক বলতে হবে। দ্বিতীয়ত, নিয়ত হক হতে হবে। তৃতীয়ত, তরিকা হক হতে হবে। যেমন খারাপ কাজে লিগ্ত ব্যক্তিকে দরদমাখা হৃদয় নিয়ে, সুন্দর ও কোমলভাবে যদি বোঝানো হয়, তাহলে এ তিনটি শর্ত পাওয়া গেছে বলে ধরে নেয়া হবে। তখন ফেতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম থকবে। পক্ষান্তরে যেখানে দেখবে যে, হক কথা বলার কারণে ফেতনা সৃষ্টি হয়েছে, সেখানে প্রবল সম্ভাবনা এটাই ধরা হবে যে, উক্ত তিনটি শর্তের যে কোনো শর্ত লঙ্ঘিত হয়েছে। ৬/৩/৬/./] 1৬011140০0৬

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।