Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

মুরিদদের উপর গোস্বা দেখানোর প্রয়োজন হতে পারে। তখন এ গোস্বাকে রাখতে হবে সীমার ভেতরে । যতটুকুতে তারা সংশোধন হবে, শুধু ততটুকু গোস্বা দেখানোর সুযোগ আছে। একটু পূর্বে বলেছিলাম, এজন্য মেজাজ যখন চড়া থাকবে, তখন তা প্রকাশ না করে পরবতীতে যখন মেজাজ ঠাণ্ডা হবে তখন তা প্রয়োজন মতো প্রকাশ করলে গোস্থা সীমা ছাড়িয়ে যাবে না। এটা অবশ্য একটু কঠিন। কিন্ত্ব এর অনুশীলন তো করতে হবে । অন্যথায় গোস্বা বিপর্যয় ডেকে আনার আশঙ্কা থেকে যাবে। ছোটদের উপর বাড়াবাড়ির পরিণাম গোস্বার পাত্র যদি গোম্বাকারীর তুলনায় বড় হয় বা কমপক্ষে যদি সমান হয়, তখন সাধারণ গোস্বার পাত্র ব্যক্তিই এর এ্যাকশন প্রকাশ করে দেয়। ফলে গোস্বাকারী বুঝতে পারে যে, আমার গোস্বার কারণে অমুকে মনে কষ্ট নিয়েছে। এর কারণে মাফ চাওয়ার সুযোগ আছে। কিন্তু গোস্বার পাত্র ব্যক্তিটি গোস্বাকারীর তুলনায় ছোট হয়। যেমন উত্তাদ শাগরেদের উপর বা পিতা সম্ভানের উপর গোস্বা করলে সাধারণত তারা চুপ করে থাকে । তখন তারা নিজেদের মনোঃকষ্ট প্রকাশ করতে পারে না। ফলে গোস্বাকারীর কাছে এটা অবোধগম্য থেকে যায় যে, তার গোস্বার কারণে অমুকে মনে কষ্ট নিয়েছে কিনা? যার কারণে পরবর্তীতে মাফ চেয়ে নেয়ারও সুযোগ থাকে । এজন্য বিষয়টা খুবই নাজুক । বিশেষ করে যারা ছোট শিশুদেরকে পড়ান, তাদের জন্য ব্যাপারটা আরও নাজুক। কারণ, নাবালেগ শিশু মাফ করলেও মাফ হয় না। তাদের ক্ষমা করার কোনো বিবেচনা ইসলাম করে না। সুতরাং হযরত থানভী (রহ.) বলেন, এ ক্ষেত্রে বিষয়টা বেশি স্পর্শকাতর বিধায় সর্বোচ্চ সতর্কতা জরুরি । সারকথা আজকে আলোচনার সারকথা হলো, গোস্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা, গোস্বা অসংখ্য বিপর্যয়ের প্রজননতন্ত্র । এর কারণে অসংখ্যক আত্মিক ব্যাধি জন্ম নেয়। কাজেই শুরুতে গোম্বাকে একেবারে মিটিয়ে দেয়ার অনুশীলন করতে হবে । এমনকি বৈধ ক্ষেত্রেও গোস্বা না করার চেষ্টা করতে হবে। এ ধাপ অতিক্রম করার পর বৈধ-অবৈধ ক্ষেত্র বিবেচনা করে গোস্বা করতে হবে। সর্বাবস্থায় লক্ষ্য রাখতে হবে, গোস্বা যেন সীমা ছাড়িয়ে না যায়। ৬/৬/৬/./৬1)1140০0

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।