১৮৬ ইসলাহী খুতুবাত ৯২ পপকগকসিতিকপ পপি কপ ১৯০ পাস শশীক৯৯৪৫৮৯৮০ক৮০০ সঙ্গে লাগোয়া। বাড়ির একটি পরনালার মাথা মসজিদে নববীর আঙ্গিনায় এসে পড়তো । একবার ওই পরনালার উপর হযরত উমর (রা.)-এর দৃষ্টি পড়লে তিনি লক্ষ্য করলেন, পরনালাটি মসজিদের সঙ্গে এসে পড়েছে। তিনি লোকদের জিজ্ঞেস করলেন, এই পরনালাটি কার লোকেরা জানালো, এটি আব্বাস (রা.)-এর । তিনি ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন। কারণ, মসজিদের দিকে পরনালা বের করা জায়েয নয়। ঘটনাটা যখন আব্বাস (রো.) জানতে পারলেন, তিনি উমর (রা.)-এর খেদমতে এসে বললেন, আপনি এ কী করলেন? উমর (রা.) উত্তর দিলেন, এ পরনালা যেহেতু মসজিদে-নববীর সীমানায় এসে পড়েছে, তাই আমি তা ফেলে দিয়েছি । আব্বাস (রা.) বললেন, পরনালাটি তো আমি নবী কারীম (সা.)-এর অনুমতি নিয়েই লাগিয়েছিলান। একথা শুনে হযরত ঞ্টমর (রা.) বিচলিত হয়ে পড়লেন, বললেন, আপনি আমার সঙ্গে চলুন । উভয়ে যখন মসজিদে-নববীতে পৌছুলেন, উমর (রা.) রুকুর মতো ঝুঁকে গেলেন এবং বললেন, হে আব্বাস! আল্লাহ্র দোহাই, আমার পিঠের উপর দীড়িয়ে পরনালাটা পুনরায় লাগিয়ে দিন। কারণ, রাসূলুল্লাহ (সা.)-এর অনুমতি নিয়ে লাগানো পরনালা ভেঙ্গে দেয়ার মতো অধিকার খাত্তাবের পুত্রের নেই। আব্বাস (রা.) বললেন, থাক, আমিই লাগিয়ে নেবো। কিন্তু হযরত উমর রো.) বললেন, না, যেহেতু ভেঙ্গেছি আমি, তাই এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। অবশেষে আব্বাস (রো.) বাধ্য হয়ে উমর (রা.)-এর পিঠের উপর দীড়িয়ে পরনালাটা আবার লাগিয়ে দিলেন। মসজিদে-নববীর ওই দিকটায় আজও পরনালাটি আছে। আল্লাহ তাআলা ওইসব মনীবীকে উত্তম প্রতিদান দিন, যারা পরনালাটিকে আজও অক্ষত রেখেছেন। নির্মাণকালে সেটিকে তারা সেখানেই লাগিয়ে দিয়েছেন। যদিও পরনালাটি বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না। কিন্ত স্মরণীয় করে রাখার জন্যই তারা এমনটি করেছেন। ঘটনাটি প্রকৃতপক্ষে আলোচ্য হাদীসেরই জৃল্ত উদাহরণ। গোস্বা করেছে আল্লাহ্র জন্য; আবার গোস্বাকে পানি করে দিয়েছে আল্লাহ্র জন্যই । এরাই তো পরিপূর্ণ মুমিন । কৃত্রিম গোস্বা দেখিয়ে শাসাবে মোটকথা, 'বুগ্য ফিল্লাহ' তথা আল্লাহ্র জন্য বিদ্বেষ প্রকাশার্থে মাঝে-মাঝে গোস্বা দেখাতে হয়। বিশেষভাবে যারা দীক্ষা নিচ্ছে, তাদের উপর এ গোস্া দেখাতে হয়। যেমন ওস্তাদ ছাত্রের উপর, পিতা সন্তানের উপর, পীর সাহেব ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।