Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

রাসূলুল্লাহ সো-)-এর কর্মপন্ধতি প্রিয় নবী (সা.)-এর আমল দেখুন। যে লোকটি তার চাচা হযরত হামযা (রা.)-এর কলিজা চিবিয়ে খেয়েছে, তার নাম হিন্দ। ওয়াহশী নামক এক ব্যক্তি তাকে হত্যা করেছে। কিন্তু হিন্দ ও ওয়াহশী ইসলাম গ্রহণের পর হয়ে গিয়েছে সাহাবী- রাযিয়াল্লাহু আনহুমা । হিন্দ এখন মুসলিম বোন আর ওয়াহশী মুসলমান ভাই। কারণ, হিন্দ আর ওয়াহশীর ব্যক্তিসত্তার প্রতি রাসূলুল্লাহ (সা.)-এর কোনো বিদ্বেষ ছিলো নাঁ। বিদ্বেষ ছিলো তাদের কুফরের প্রতি । খাজা নিজামুদ্টীন আওলিয়া (রহ.)-এর ঘটনা সমকালের এক বুযুর্গের নাম হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (রহ.)। তারই ঘটনী। তার যুগে একজন আলেম ও ফকিহ ছিলেন মাওলানা জিয়া উদ্দীন (রহ.)। খাজা নিজামুদ্দীন রহ.) “সুফী" হিসেবে বেশি প্রসিদ্ধ ছিলেন। আর তার যুগের এ প্রসিদ্ধ আলেম “মুফতী' ও “ফকিহ' হিসাবে বেশি প্রসিদ্ধ ছিলেন। খাজা সাহেব সুর দিয়ে হামদ ও নাত পড়াকে জায়েয মনে করতেন। অনেক সুফী মহব্বত ও ভক্তি বাড়ানোর জন্য এরূপ সুরেলা হাম্দ ও নাত গাওয়া জায়েয মনে করে থাকেন। পক্ষান্তরে অনেক ফকিহ ও আলেমের মতে এটা বিদআত । হাকীম মাওলানা জিয়া উদ্দীন (রহ.) নামক এই মাওলানাও এটাকে মনে করতে বিদআত । আর খাজা নিজামুদ্দীন (রহ.) মনে করতেন এটা বিদআত নয় বরং জায়েয। হাকীম মাওলানা জিয়া উদ্দীন রেহ.) মৃত্যুশয্যায় শায়িত হলেন। খাজা নিজামুদদীন (রহ.) তখন তাকে দেখতে গেলেন। গিয়ে তিনি হাকীম সাহেবের কাছে ভেতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। ভেতর থেকে হাকীম সাহেব উত্তর দিলেন, আপনার জন্য ভেতরে আসার অনুমতি নেই। কারণ, আমি কোনো বিদআতির মুখ দেখে মরতে চাই না। খাজা নিজামুদ্দীন (রহ.) তখন প্রতিউত্তরে বললেন, হযরত! বিদআতি বিদআত থেকে তাওবা করার জন্য আপনার কাছে এসেছে। একথা শুনে হাকীম সাহেব খাজা সাহেবের নিজের পাগড়ি পাঠিয়ে দিয়ে বললেন, খাজা সাহেবকে বলো, তিনি যেন এ পাগড়ি বিছিয়ে জুতা পায়ে দিয়ে পাগড়ির উপর দিয়ে আসেন। খালিপায়ে যেন না আসেন। খাজা সাহেব বাহকের হাত থেকে পাগড়িটি নিলেন এবং মাথার উপর রাখলেন। বললেন, এটা আমার দস্তারবন্দি। আমার জন্য এটাকে আমি সৌভাগ্যের বন্ত্র মনে করি। অবশেষে এভাবেই তিনি ভেতরে এলেন। হাকীম সাহেবের সঙ্গে সালাম-মুসাফাহা ও ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।