Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

_......... এইসলাহী খৃতুবাত,.. ১৮১ দেখিয়ে প্রয়োজনে তাকে তিরস্কার করবে। কারণ, কৃত্রিম গোস্থা সীমা ছাড়াবে না কিন্তু বাস্তব গোস্বা সীমা ছাড়ানোর সন্তাবনা আছে। তিনি আরো বলতেন, আলহামদুলিল্লাহ, আমি যখন কাউকে দীক্ষা দিই, সংশোধন করি এবং এ উদ্দেশ্যে যখন তাকে কিছু সাজা দিই, তখন ঠিক সেই মুহূর্তেও আমি মনে করি, তার মর্যাদা আমার চেয়ে বেশি। তবে আমি আল্লাহ্‌র পক্ষ থেকে এ বিষয়ে দায়িত্ব পেয়েছি বিধায় এমনটি করছি। তারপর তিনি বিষয়টি বোঝানোর উদ্দেশ্যে একটি উদাহরণ পেশ করে বলেন, যেমন একজন শাহজাদা । কোনো কারণে সে সাজার উপযুক্ত হয়েছে। তাই বাদশাহ জল্লাদকে বললেন, একে বেত লাগাও । এখন জল্লাদ বাদশাহর হুকুম পালন করতে শাহজাদাকে বেত লাগাচ্ছে। কিন্ত সেই একথা ভালো করেই জানে, যাকে আমি আঘাত করছি, সে তো শাহজাদা । আর আমি একজন সাধারণ জল্লাদ । কোথায় সে আর কোথায় আমি! কিন্ত আমি কী-ইবা করতে পারি! বাদশাহর হুকুম তো আমাকে মানতেই হবে। তারপর তিনি বলেন, সংশোধনের উদ্দেশ্যে যখন কাউকে শাস্তি দিই, তখন ওই সময় মনে-মনে দুআ করতে থাকি যে, হে আল্লাহ! আমি একে যেভাবে তিরস্কার করছি, ধমকাচ্ছি, আপনি আমাকে আখেরাতে এভাবে ধমকাবেন না। হে আল্লাহ্‌! কেয়ামতের দিন আমার সঙ্গে এ জাতীয় আচরণ করবেন না। কেননা, আমি যা কিছু করছি, আপনার হুকুম পালনার্থেই করছি। হযরত থানভী (রহ.)-এর ঘটনা মরহুম ভাই নিয়াজ সাহেব থানবী (রহ.)-এর খেদমত করেছেন অনেক দিন। থানভী (রহ.)-এর সঙ্গে থানাভবনের খানকাতেই থাকতেন তিনি। থানভী (রহ.)-এর দীর্ঘদিনের সংস্পর্শের ফলে তার তবিয়তে কিছুটা নাজুকতা চলে এসেছিলো । একবারের ঘটনা, কেউ একজন এসে থানবী (রহ.)-এর কাছে বিচার দিলেন যে, নিয়াজ ভাই আমার মুখের উপর কথা বলেছেন। তাছাড়া খানকাতে তিনি হুমকি-ধমকি দিয়ে কথা বলেন। এতে থানভী (রহ.) বিচলিত হলেন। ভাবলেন, খানকায় আগস্তকদের সঙ্গে খিটখিটে ভাব নিয়ে কথা বলা তো মোটেও উচিত নয়। তাই নিয়াজকে ডেকে বললেন, মিয়া নিয়াজ! এটা কেমন কথা, তুমি খানকায় লোকদেরকে ধমকের সুরে কথা বলো । ভাই নিয়াজের মুখ ফসকে তখন বের হয়ে গেলো, হযরত! মিথ্যা বলবেন লা, আল্লাহকে ভয় করুন। আসলে ভাই নিয়াজ বলতে চেয়েছিলেন, আপনার কাছে যারা আমার ৬/৩/৩/./1৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।