প্রয়োজনীয় স্থানে রাগ দেখানোর যোগ্যতা এবং অপ্রয়োজনীয় স্থানে ফেটে পড়ার বাতুলতা থেকে রক্ষা পাওয়ার পথ তখন আপনি পেয়ে যাবেন। : গোস্বার মাঝে ভারসাম্যতা অনেক সময় ক্ষোভ প্রকাশেরও প্রয়োজন দেখা দেয় । যেমন- পিতা ছেলের ভালোর জন্য, ওস্তাদ শাগরেদের কল্যাণের জন্য এবং পীর সাহেব মুরিদকে শোধরানোর জন্য প্রয়োজনে গোম্বা করতে হয়। তখন লক্ষ্য রাখতে হবে, গোস্বাটা যেন সীমা অতিক্রম করতে না পারে। কারণ, গোস্বার মাঝে ভারসাম্য বজায় না রাখলে গুনাহগার হওয়ার সন্তাবনা আছে। নিজের স্বার্থ ও মনের কামনা জড়িত হয়ে তখন গোস্বা হয়ে যাবে বরকতশৃন্য। আল্লাহ্ওয়ালাদের বিচিত্র মেজাজ অধিকাংশ বুযুর্গ কোমল হৃদয়ের হয়ে থাকেন। তারা নিজের মুরিদদেরকে স্েহমাখা দীক্ষা দেন। দরদঝরা কথা দিয়ে, স্লেহভরা আচরণ দিয়ে মুরিদদেরকে শুদ্ধ করেন। কিন্তু সব বুযুর্গের মেজাজ এক রকম হয় না। ব্যতিক্রম মেজাজের বুযুর্গের সংখ্যাও কম নয়! এদেরকে বলা হয়, জালালী তবিয়তের বুযুর্গ, ফারুকী মেজাজের ওলি । যেমন- হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) সম্পর্কে প্রসিদ্ধ আছে, তিনি ছিলেন জালালী ও ফারুকী । এর অর্থ এটা নয় যে, তাঁরা কারণে- অকারণে মুরিদদের উপর রেগে যেতেন। বরং এর অর্থ হলো, তারা মুরিদদের সংশোধনের উদ্দেশ্যে প্রয়োজনে রাগ করতেন। তাদের এ রাগ কখনও ভারসাম্য হারাতো না । যতটুকু করার, ততটুকু করতেন। সীমার চেয়ে আগে বাড়তেন না । আর সাধারণ অবস্থায় তারা ধৈর্যগুণে অবিচল থাকতেন। গোস্বার সময় ধমকাবে না হযরত থানভী (রহ.) বলতেন, আমি অন্যকেও এ শিক্ষা দিই, নিজেও এর উপর আমল করি যে, যে লোকটি আমার কাছে দীক্ষা নিতে এসেছে, তার উপর তো প্রয়োজনে রাগ করি। কিন্তব যে লোকটি আমার দীক্ষাধীন নয়, তার উপর কখনও রাগ করি না। তিনি আরো বলতেন, যখন তুমি ক্রুদ্ধ থাকবে এবং মস্তিষ্কে যখন চাপ থাকবে, তখন কাউকে ধমকাবে না, তিরস্কার করবে না। বরং চুপ থাকাই হবে তোমার তখনকার' কাজ। তারপর গোস্থা যখন পড়ে যাবে, তখন কৃত্রিম গোস্বা ৬/৩/৩/./]1৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।