ইসলাহী খুতুবাত, .._ _ ১৭৯ আল্লাহ্র ধৈর্যগুণ দেখুন, মানুষ তার নাফরমানি প্রকাশ্যে করে বেড়াচ্ছে। কুফরি করছে, শিরক করছে, এমনকি তাঁর অস্তিত্বকে অস্বীকার করছে। এরপরেও তিনি তাদের সকলকে রিযিক দান করছেন। বরং ক্ষেত্রবিশেষে সম্পদের প্রাচুর্য দিয়ে ভরে দিচ্ছেন। এত মহানুভব তিনি! তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 4 ১০. 14১2 আল্লাহ্র চরিব্রগুণে সমৃদ্ধ হওয়া । ভাবো, আল্লাহ্ তার এসব বান্দার উপর গোস্বা দেখাচ্ছেন না, আমার উপরও তিনি এটি প্রয়োগ করছেন না। সুতরাং আমি কীভাবে নিজের অধীনদের উপর গোস্বা দেখাবো! হযরত আবুবকর সিদ্দীক (রা.) যখন গোলামকে ধমকালেন অপর এক হাদীসে এসেছে, একবার রাসূলুল্লাহ (সা.) দেখলেন, হযরত আবুবকর সিদ্দীক রো.) নিজের গোলামকে মন্দ বলছেন। তখন তিনি তাকে উদ্দেশ্য করে বলেছেন- - ঘর ৮০9১৩ 022০) ০১৫ অর্থাৎ আপনি গোলামের উপর রেগে গেলেন! তাকে তিরস্কার করছেন, ধমকাচ্ছেন! এরপরেও “সিদ্দীক' বনে যাবেন? কা'বার প্রভুর কসম! মোটেও নয়, সিদ্দীকী মর্যাদা আর বর্তমান এ আচরণ একত্র হতে পারে না। রাসূলুল্লাহ (সা.) এভাবে হযরত আবু বকর (রো.)-কে গোস্থা থেকে ফিরিয়ে আনলেন। মোটকথা, কুরআন-হাদীসে গোম্বা দমানোর একাধিক চিকিৎসা বিবৃত হয়েছে। আমরা এগুলোর উপর আমল করতে পারি। প্রথমে গোস্বাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দাও আত্মশুদ্ধির কথা ভাবছেন? নিজেকে -সংশোধন করার ইচ্ছা করেছেন? তাহলে সর্বপ্রথম গোস্বাকে শেয় করে ফেলুন। অর্থাৎ গোস্বার জায়েয ক্ষেত্র এবং নাজায়েয ক্ষেত্র যেহেতু আপনার জানা নেই, যেহেতু এ পথে আপনি এক নবীন মুসাফির, তাই শুরুতে গোস্বার উপর আঘাত হানুন। জায়েয ক্ষেত্র ও নাজায়েয ক্ষেত্র আপাতত খুঁজবেন না। বরং সবখানেই গোস্বা থেকে বিরত থাকুন। তাহলে এভাবেই আপনার গোস্বার মাঝে ভারসাম্য আসবে । একটা সময় আসবে, গোম্বাকে “ইনশাআল্লাহ্ জায়েয ক্ষেত্রে-ব্যবহার রুরতে সক্ষম হবেন। ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।