আমার দাবি ছিলো, এ যুগে হযরত সুফয়ান সাওরী (রহ.) হলেন সবচে সেরা ধৈর্যশীল বুযুর্গ । আর আমার বন্ধুর দাবি ছিলো, আপনি । তর্কের সমাধানের জন্য আমরা উভয় বন্ধু যাচাইয়ের এ পদ্ধতি অবলম্বন করলাম । উদ্দেশ্য ছিলো, আপনার ধৈর্য যাচাই করা। বন্ধুকে বলেছিলাম, আমার এরূপ আচরণে যদি আপনি রেগে যান, তাহলে আমার কথাই ঠিক বলে বিবেচিত হবে । আর আপনি যদি রেগে না যান, তবে তোমার কথা সত্য হিসাবে ধরা হবে। কিন্ত আপনি আমাকে জিততে দিলেন না। বাস্তব কথা হলো, এ পৃথিবীর বুকে আপনার চেয়ে ধৈর্যশীল দ্বিতীয় কোনো লোক আমার চোখে পড়েনি। এমন মানুষদের নিয়ে ফেরেশতারা ঈর্ধা করবে না তো কাকে নিয়ে করবে? তারা নিজেদের আমিতৃকে সম্পূর্ণ মিটিয়ে দিয়েছিলেন। ধৈর্য মানুষকে সাজিয়ে তোলে তাই তো রাসূলুল্লাহ (সা.) দু'আ করেছিলেন- ৪৪ শি 9৪ 9০ 9৬ চে ০২০৩৭০৪০০৬১ 5) - িস্তড ও ১১ শত ৬৪ পা] “হে আল্লাহ্! আমাকে ইল্ম দ্বারা অভাবমুক্ত করুন আর সহনশীলতা ছারা সঙ্জিত করুন।' গোস্থা নিয়ন্ত্রণে রাখার উপায় রাসূলুল্লাহ (সা.) গোস্বা থেকে বেঁচে থাকার নির্দেশই শুধু দেননি; বরং গোস্বা থেকে বাচার উপায়ও কুরআন মজীদে আল্লাহ পাক বলে দিয়েছেন এবং হাদীস শরীফেও রাসূলুল্লাহ (সা.) কৌশল বাতলে দিয়েছেন। প্রথম কথা হলো, অনিচ্ছাবশত যে গোল্বা আসে, তার জন্য আল্লাহ্র কাছে জবাবদিহি করতে হবে না। মূলত গোস্বার উদ্দেশ্য হলো, অন্যের অনিষ্টতা থেকে নিরাপদ থাকা। কিন্ত প্রয়োজনের চেয়েও বেশি রেগে যাওয়া গুনাহর অন্তর্ভুক্ত । যেমন গোস্বার বশবর্তী হয়ে কারো গায়ে হাত তোলা, গালি-গালাজ করা- এসবই সীমাতিরিক্ত বিধায় গুনাহের অন্তর্ভুক্ত । গোস্বার সময় “আউযুবিল্লাহ' পড়বে গোস্বা এলে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বপ্রথম সেটাই বলবে, যা কুরআ, মজীদ শিক্ষা দিয়েছে । অর্থাৎ গোস্বা এলে সঙ্গে-সঙ্গে 'আউযুবিল্লাহ' পড়বে এটা কুরআন মজীদের শিক্ষা ৷ যেমন, আল্লাহ্ বলেছেন- ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।