লোকটার কারবারটা দেখুন, যদি ইমাম সাহেব না হয়ে একজন সাধারণ মানুষের সাথে সে এ আচরণটা করতো, চিন্তা করুন, তখন লোকটার-কী অবস্থা হতো! কিন্ত ইমাম আবু হানিফা (রহ.) তো ইমামে আ"যম- যিনি নিজেকে মিটিয়ে দিয়েছেন তাই তিনি ক্ষুব্ধ না হয়ে স্বাভাবিকভাবেই বললেন, ঠিক আছে, যখন মনে পড়বে, তখন চলে আসবেন। এই বলে তিনি পুনরায় বিশ্রামের উদ্দেশ্যে চলে গেলেন। সবেমাত্র বিছানায় পিঠ লাগালেন, তখনই আগের সেই ডাক । এবারও ইমাম সাহেব যথারীতি নিচে নামলেন। দেখলেন, আগের সেই ব্যক্তি দীড়িয়ে আছে। ইমাম সাহেবকে উদ্দেশ করে সে বলে উঠলো, মাসআলাটা মনে পড়েছে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে বলুন। লোকটি তখন জিজ্ঞেস করলো, আমি জানতে চাচ্ছি, ফ্ানুষের পায়খানার স্বাদ কেমন- তিতা, না মিঠা? (আল্লাহ্র কাছে পানাহ চাই, এটাও কী মাসআলা হলো!) এবার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেতো এ ঘটনার মুখোমুখী মানুষটি যদি অন্য কেউ হতো, যদি তাকে এতক্ষণ ধৈর্য ধরতে হতো, তবে টের পাওয়া যেতো, কত ধানে কত চাল । অথচ ইমাম সাহেব তখনও একেবারে শান্ত । অত্যন্ত কোমলভাবে তিনি লোকটিকে বললেন, যদি মানুষের পায়খানা তাজা হয়, তখন কিছুটা মিঠা থাকে, আর শুকিয়ে গেলে কিছুটা তিতা হয়ে যায়। লোকটির স্পর্ধা দেখুন। এবার সে জিজ্ঞেস করে বসলো, আপনি কীভাবে জানলেন? খেয়ে দেখেছেন কি? ইমাম সাহেব শান্ত মেজাজে উত্তর দিলেন, জানার জন্য সব জিনিস খেয়ে দেখতে হয় না। এমন কিছু বিষয় আছে, যা বুদ্ধি দিয়ে জেনে নিতে হয়। তাজা পায়খানার উপর মাছি বসে, শুকনো পায়খানার উপর বসে না। তাতেই বোঝা গেলো, উভয়টার মধ্যে পার্থক্য আছে। অন্যথায় উভয়টার উপরই মাছি বসতো । সমকালে ধৈর্যপ্তণে যিনি ছিলেন সেরা ইমাম সাহেবের এ ব্যবহার দেখে লোকটি বললো, হযরত! আপনার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ আমি আপনার কাছে হেরে গেলাম । ইমাম সাহেব বললেন, আমি সাবার আপনাকে কখন হারালাম? লোকটি উত্তর দিলো, আসল ব্যাপারটা ছিলো, আমি ও আমার এক বন্ধু তর্কে জড়িয়ে গিয়েছিলাম । তর্কের বিষয় ছিলেন আপনি ও হযরত সুফয়ান সাওরী (রহ.)। ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।