Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

থাকবো, ইশার নামাযের অযু দ্বারা “ইন্বশাআল্লাহ' ফজরের নামায আদায় করবো। সেদিন থেকেই ইমাম আৰু হানিফা (রহ)-এর এটা অভ্যাসে পরিণত হলো। এর অর্থ আবার এটা নয় যে, হিন্দি ঘুমাতেন। কারণ, দিনে তো ব্যবসা করতেন এবং দরস-তাদরিসে ব্যস্ত থাকতেন। লোকজন বিভিন্ন মাসআলা জানার উদ্দেশ্যে তার কাছে আসা-যাওয়া করতো । এভাবে জোহরের নামায পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় কাটাতেন। শুধু জোহরের নামাযের পর থেকে আসর নামায পর্যস্ত ঘ্মাতেন। ইমাম আবু হানিফা (রহ.)-এর আরেকটি বিস্ময়কর ঘটনা একদিন জোহরের নামায পড়ে তিনি বাসায় চলে গেলেন। আরামের উদ্দেশ্যে বিছানায় পিঠ লাগালেন। এমন সময় গেটে এসে কে যেন খটখট আওয়াজে তাকে ডাকা শুরু করলো । একটু ভাবুন, যে ব্যক্তি সারারাত ইবাদতে কাটাতেন, দিনের বেলায় জোহর পর্যন্ত ব্যস্ত থাকতেন, তাঁর বিশ্রামের এ সামান্য সময়টুকুতে যদি কেউ এরূপ বিরক্ত করে, তখন তিনি কতটা চটে যাওয়ার কথা! খুললেন। দেখতে পেলেন, এক ব্যক্তি দাড়িয়ে আছে। লোকটি কেন এসেছে- প্রশ্ন করলে সে উত্তর দিলো, মাসআলা জানার জন্য এসেছি। দেখুন, লোকটি কয়টি অন্যায় করেছে, প্রথমত, ইমাম সাহেব মাসআলা বয়ান করার জন্য প্রতিদিন যেখানে বসেন, সে সেখানে এলো না। দ্বিতীয়ত, এখন ইমাম সাহেবের মতো মানুষের বিশ্রাম নষ্ট হয় এমন মুহূর্তে । কিন্তু ইমাম সাহেব একটুও বিরক্ত হলেন না। বরং তাকে বললেন, ঠিক আছে ভাই, বলুন, কী মাসআলা জানতে এসেছেন? লোকটি উত্তর দিলো, কী মাসআলা জিজ্ঞেস করবো, তা তো ভুলে গেছি। আসার সময়ও মনে ছিলো, এখন তো ভুলে গেছি। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, যখন মনে পড়বে, তখন আসবেন। লোকটিকে তিনি ভালো-মন্দ কিছুই বললেন না- বকলেন না, ধমক দিলেন না, বরং নীরবে পুনরায় উপরে চলে গেলেন। | উপরে গিয়ে যেইমাত্র শুলেন, অমনি লোকটি পুনরায় দরজা খটখটানো শুরু করে দিলো। ইমাম সাহেব আবার উঠলেন, দরজা খুললেন, দেখলেন আগের সেই ব্যক্তি দীড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? সে বললো, ওই মাসআলাটা আমার মনে পড়েছে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, জিজ্ঞেস করুন। লোকটি বললো, এতক্ষণ তো মনে ছিলো, আপনি যখন সিঁড়ি বেয়ে নামছিলেন, তখনও মনে ছিলো, কিন্তু এখন যে আবার ভুলে গেলাম। ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।