Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী করতে এখানে এসেছেন এবং যে দৌলত আমি আপনার বাড়ি থেকে এনেছিলাম, আমি সেই সম্পূর্ণ দৌলত “আলহামদুলিল্লাহ' আপনাকে ন্যস্ত করলাম ।' পিতার উত্তরাধিকার আপনি পেয়ে গেছেন। এবার আল্লাহ্র ফজলে আপনি দেশে ফিরতে পারেন ।' ইমাম আবু হানিফা (রহ.)-এর ঘটনা হযরত ইমাম আবু হানিফা (রহ.)। তীর ফিকহশাস্ত্রের উপরই আমরা আমল করি। পুরা দুনিয়ায় আল্লাহ তাআলা তার ফয়েজ জারি করে দিয়েছেন। তাকে হিংসা করতো এমন মানুষের সংখ্যা ছিলো অনেক। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন, ইলম দিয়েছেন, প্রসিদ্ধি দিয়েছেন এবং অনেক ভক্তবৃন্দও দান করেছেন। এ কারণেই তার হিংসুকের সংখ্যা ছিলো অনেক, যারা তার দোষচর্চা করে বেড়াতো ৷ একদিনের ঘটনা । এক ব্যক্তি ইমাম আবু হানিফা (রহ.)-এর পিছু নিলো । ইমাম সাহেব বাড়ির দিকে যাচ্ছিলেন আর এ লোকটি পেছনে-পেছনে যাচ্ছিলো এবং মুখে শুধু গালি দিচ্হিলো। সে ইমাম সাহেবের উদ্দেশ্য হরদম বলে যাচ্ছিলো, আপনি এমন আপনি তেমন। চলতে-চলতে ইমাম সাহেব একটি গলির মোড়ে এসে দীড়িয়ে গেলেন এবং লোকটির উদ্দেশে বললেন, এখান থেকে আপনার আর আমার পথ ভিন্ন হয়ে যাবে। কারণ, আমি যাচ্ছি বাড়ির দিকে আর আপনার গন্তব্য হলো অন্য দিকে । কাজেই এক কাজ করুন, আপনি ইচ্ছামতো আমাকে বকতে থাকুন, যেন কোনো 'গালি' থেকে গেলে আপনার আফসোস করার প্রয়োজন না হয়। " চল্লিশ বছর পর্যন্ত ইশার নামাযের অযু বারা ফজরের নামায ঘটনাটি শুনেছি আমার শায়খ মাসীহুল্লাহ খান সাহেব (রহ.)-এর মুখে। ইমাম আবু হানিফা (রহ.)-এর অভ্যাস ছিলো, ইশার নামাযের অযু ছ্বারা ফজরের নামায পড়তেন। এর ইতিবৃত্তও বেশ বিস্ময়কর । প্রথমদিকে এ অভ্যাস তার ছিলো না। বরং তার তখনকার অভ্যাস ছিলো, তাহাজ্জুদের নামাযের জন্য উঠতেন শেষ রাতে । একদিন তিনি কোথাও যাচ্ছিলেন, তখন শুনতে পেলেন, এক বুড়ো লোক তাকে উদ্দেশে করে বলছেন, এই সেই ব্যক্তি, যিনি, ইশার নামাযের অযু দ্বারা ফজরের নামায পড়েন। বৃদ্ধের এ মন্তব্য শুনে ভাবলেন, এ লোকটি আমার সম্পর্কে এত উচু ধারণা রাখে! অথচ আমার মাঝে এ সুন্দর অভ্যাসটি তো নেই। কাজেই আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে যতদিন বেঁচে ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।