১৭২ _ইসলাহী খুতুবাত, আমি অন্য একটি উদ্দেশ্যে এসেছি।' বুযুর্গ জিজ্ঞেস করলেন, “কী উদ্দেশ্য? উত্তর দিলো, “উদ্দেশ্য হচ্ছে, আপনি আমার বাড়ি থেকে যে দৌলত এনেছেন, তার কিছু অংশ আমাকেও দান করবেন ।" বুযুর্গ বললেন, “আচ্ছা, ওই দৌলত নিতে এসেছ?' বললো, “জি হযরত!" এবার বুযুর্গ বললেন, “যদি সেই দৌলত অর্জন করার জন্যই এসে থাকো, তাহলে তো এই গালিচা, এই কার্পেট, এই সম্মান আর উন্নত খাবার- সবকিছুই ছেড়ে দিতে হবে। জিজ্ঞেস করলো, “তাহলে আমাকে কী করতে হবে?" বুযুর্গ উত্তর দিলেন, “আমাদের মসজিদের পাশে একটি গোসলখানা আছে, সেখানে যারা অযু করে, তাদের জন্য লাকড়ি জ্বালিয়ে গরম পানির ব্যবস্থা করা হয়। তোমার কাজ হলো, শুধু লাকড়ি জ্বীলাবে আর পান্তি গরম করবে ।" বুযুর্গ আমল, ওজিফা, যিক্র এসব কিছুর কথাই বললেন না। বললেন, তোমার আপাতত কাজ এটাই ।” জিজ্ঞেস করা হলো, “তাহলে হযরত! থাকার কী ব্যবস্থা? বললেন, “রাতে ঘুমাতে হলে ওখানে গোসলখানার পাশেই শুয়ে থাকবে ।' কোথায় লাল গালিচার সংবর্ধনা, উন্নত থাকা-খাওয়া, আপ্যায়ন আর কোথায় গোসলখানায় বসে-বসে আগুন জ্বালানোর কাজ! আমিত্বকে আরো বিনাশ করতে হবে শ্রায়খ আব্দুল কুদ্দুস (রহ.)-এর ছেলে তার পিতার বলখীয় খলিফার দরবারে এসে যথারীতি গোসলখানার সামনে পানি গরম করার কাজ করতে লাগলো । এদিকে বলথী বুযুর্গ ঝাড়ুদারকে বললেন, 'দেখবে, গোসলখানার পাশে এক লোক বসা আছে। ময়লার এই ঝুঁড়িটি নিয়ে তার পশ দিয়ে যাবে এবং এমনভাবে তার পাশ ঘেষে যাবে, যেন ময়লার গন্ধ তার নাকে লাগে। ঝাড়ুদার কথামতো যেই তার পাশ ঘেষে যেতে চাইলো, তখন তার সহ্য হলো না। সারা জীবন যে শাহী হালতে জীবন কাটিয়েছে, তার এটা সহনীয় হয় কীভাবে? সে ধমকের সুরে বলে উঠলো, 'এই, তোমার সাহস তো কম নয়, ময়লার ঝুঁড়ি আমার নাকের কাছে এভাবে নিলে কেন? ভাগ্য ভালো, এটা গাঙ্গুহ নয়, অন্যথায় দেখে নিতাম।* তারপর বলবের বুযুর্গ ঝাড়ুদারকে বললেন, কী বললো সে?' ঝাড়ুদার বৃত্তান্ত শুনালো ৷ এতে বুযুর্গ মন্তব্য করলেন, “উহু, আমিত্ এখনো রয়ে গেছে। চাউল এখনো সেদ্ধ হয়নি।' এভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর বুযুর্গ ঝাড়দারকে ডেকে বললেন, 'এবারেও ময়লার ঝুঁড়িটি শুধু নাকের পাশ দিয়েই নিয়ে যাবে না, বরং এমনভাবে যাবে যেন ময়লা তার শরীরেও লেগে যায়। তারপর কি ঘটে আমাকে ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।