Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়খ আব্দুল কুদ্ুস গাঙ্গুহী (রহ.)-এর ছেলের ঘটনা শায়খ আব্দুল কুদ্দুস ছিলেন গাঙ্গুহ'র একজন শীর্ষস্থানীয় ওলি । আমাদের বুযুর্গদের সূত্রপরম্পরায় তার বিশেষ অবস্থান রয়েছে। তার এক ছেলে ছিলো। শায়খ জীবিত থাকাকালীন তার মাথায় কখনো এ ভাবনা জাগেনি যে, আমার আব্বা থেকে সারা দুনিয়ার মানুষ ফয়েজ নিচ্ছে আর আমি শাহী মেজাজে ঘুরে বেড়াচ্ছি। অথচ তিনি চলে গেলে তো শত আফসোস করেও পাবো না। তাই তার দরবারে থেকে আমি আত্মশুদ্ধি করে নিই। এ দৃষ্টিকোণ থেকে ছেলে কখনো ভেবে দেখেনি । শায়খের ইন্তেকালের পর তার আফসোস জেগে ওঠলো। ভাবলো, আব্বাকে নিজের কাছে পেয়েও আমি ধন্য হতে পারলাম না। বাতির নিচের অন্ধকারের মতোই রয়ে গেলাম । অথচ দুনিয়ার অসংখ্য মানুষ তার থেকে ফয়েজ-বরকত লাভ করেছে। এভাবে তার আফসোস উজ্জীবিত হলো । ব্যাকুল হয়ে পড়লো এখন সে ক্ষতি পূরণ করা যায় কীভাবে? বহু ভেবে-চিস্তে উপায় একটা বের করলো। পিতার নিকট থেকে যারা উপকৃত হয়ে ধন্য হয়েছেন, তাঁদের কারো নিকট গিয়ে উপকৃত হওয়া যায়। অনুসন্ধানে নামলো, পিতার খলিফাদের মধ্যে সবচে' বড় আল্লাহ্‌ওয়ালা কে? তারপর বলখের এক বুযুর্গের সংবাদ পেলেন, তিনিই তার পিতার শীর্ষ খলিফা । কিন্ত সমস্যা দেখা দিলো, কোথায় গাঙ্গুহ আর কোথায় বল্খ। ঘরের সম্পদকে কদর না করায় আজ এ পরিণতি । তবুও কী আর করা। যেহেতু তার হৃদয়ে সত্যের পিপাসা ছিলো, তাই বলখের পথে পড়ি জমালো ৷ শায়খের নাতিকে অভ্যর্থনা শায়খের ছেলে তারই নিকট আসছেন, তখন তিনি শহর থেকে বের হয়ে অত্যন্ত শানদার অভ্যর্থনা জানালেন। সসম্মানে নিজের বাড়িতে নিয়ে এলেন, উন্নত খাবার পরিবেশন করলেন এবং থাকার উন্্রত ব্যবস্থা করে দিলেন। না জানি আরো কত কী করলেন। গোসলখানার ওখানে আগুন জ্বালাবে এভাবে এক-দুদিন অতিক্রান্ত হওয়ার পর সে বললো : “হযরত! আপনি আমার সঙ্গে সদাচরণ দেখিয়েছেন, অত্যন্ত আদর-যতু করেছেন৷ কিম্ত্র আসলে ৬/৩/৩/./]4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।