অপর এক হাদীসে এসেছে, কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, বলো, *এ বান্দার আমল্নামায় কী-কী নেক আমল আছে?' আল্লাহ তাআলা যদিও জানেন, তবুও অন্যদের সামনে প্রকাশ করার জন্য তিনি এমনটিও করে থাকেন। যাক, ফেরেশতারা তখন উত্তর দেবে, “হে আল্লাহ্! এ বান্দার আমলনামায় নেক আমলের প্রাচুর্য নেই। নফল নামায ও ইবাদতের সংখ্যাও খুব বেশি নয় । তবে এর আমলনামায় বিশেষ একটা নেক আমল আছে। তাহলো, এ ব্যক্তির সঙ্গে কেউ অন্যাঞ্ধ আচরণ করলে, সে তাকে মাফ করে দিতো | আর যখন সে কারো কাছে কোনো হক পাওনা থাকতো, তখন ওই ব্যক্তি হক আদায়ে অক্ষম হলে নিজের চাকর-বাকরকে বলে দিতো, একে ছেড়ে দাও। আল্লাহ তাআলা তখন বললেন, আমার এ বান্দা যেহেতু দুনিয়াতে আমার অন্যান্য বান্দার সঙ্গে ক্ষমার নীতি দেখিয়েছে, সুতরাং আমিও আজ তার সঙ্গে ক্ষমার নীতি দেখাবো'। এ বলে আল্লাহ্ তাকে মাফ করে দেবেন। এত বড় পুরস্কার শুধু গোস্বা সংবরণের কারণেই পাওয়া যাবে। রাগকে কাবু করুন, ফেরেশতারাও ঈর্ধা করবে এ কারণেই আমাদের বুযুর্গানে দ্বীনের কাছে যখন কোনো ব্যক্তি নিজেকে সংশোধন করার জন্য যেতো, তখন সর্বপ্রথম তাওবা করাতেন। এরপরেই সবক দিতেন যে, রাগকে সম্পূর্ণ মিটিয়ে দাও। আর এ রাগ মেটানোর জন্য তারা কঠিন-কঠিন মুজাহাদা করাতেন। কারণ, তাদের চিকিৎসার আসল উদ্দেশ্য ছিলো, অহঙ্কার, অহমিকা, হিংসা, বিদ্বেষ, কপটতা, অপরের দোষচর্চা মোটকথা যাবতীয় আত্মিক পীড়া থেকে ভুক্তভোগীকে পুতঃপবিভ্র করে দেয়া। আর এসব গুনাহের বেশির ভাগ তো গোস্বার কারণেই সৃষ্টি হয়। তাই বুযুর্গগণ রাগকে কাবু করার সবক দিতেন সর্বপ্রথম । আর এ রাগ কারো নিয়ন্ত্রণে চলে এলে তখন সে একটা পর্যায়ে এমন স্তরে পৌছুতে সক্ষম হয় যে, তাকে দেখে ফেরেশতারাও ঈর্ষা করে। ফেরেশতাদের মাঝে তো রাগের কোনো ছোয়া-ই নেই। সুতরাং এ কারণে তারা গুনাহ থেকে বেঁচে থাকার মাঝে বিশেষ কোনো কৃতিত্ব নেই। মানুষের মাঝে গোল্বা আছে, রিপুর তাড়না আছে, সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার কৃতিতৃ মানুষেরই প্রাপ্য । ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।