Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত পু ১৬৯ বিদ্বেষ। দোষচর্চা ও বিদ্বেষ ভিনন-ভিনন গুনাহ। যেগুলো এ গোস্বার কারণেই সৃষ্টি হয়। এখন আপনার মনের একাস্ত কামনা হবে তাকে কষ্ট দেয়া। অথবা সে কোনো কারণে কষ্ট পেলে আপনার মনটা খুশিতে নেচে ওঠবে। গোস্বার কারণে সৃষ্টি হয় হিংসা আর যদি সে অশাস্তিতে থাকার পরিবর্তে শান্তিতে থাকে, তখন আপনার মনের তীব্র কামনা হবে, শাস্তিটা যেন তার থেকে ছিনিয়ে নেয়। তার পদ, সম্পদ ও সফলতা দেখলে তখন আপনার মন জলে ওঠবে ৷ একেই বলা হয়- হিংসা। যা এ গোস্বারই কারণে সৃষ্টি হয়। তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, গোস্বা করো না। এ মর্মে আল্লাহ তাআলা নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন- - 5৭ ০ ০১৩ ডি ০৯৮ 407 "যারা নিজেদের রাগকে সংবরণ করে, আর মানুষকে ক্ষমা করে ।' -(সুরা আলে-ইমরান : ১৩৪) বান্দার হক রাগের কারণে আহত হয় এজন্যই বলি, গুনাহসমূহের দু'টি কেন্দ্রীয় ঠিকানা রয়েছে_ রিপুর তাড়না ও গোস্বা। কিন্তু এ দুয়ের মাঝেও রয়েছে পার্থক্য । রিপুর তাড়নার কারণে সৃষ্ট গুনাহগুলো সাধারণত তাওবার মাধ্যমে মেটানো যায়। পক্ষান্তরে রাগের কারণে সৃষ্ট গুনাহগুলোর অধিক সম্পর্ক যেহেতু বান্দার হকের সঙ্গে, তাই শুধু তাওবার মাধ্যমে এগুলো মেটানো যায় নাঃ বরং সংশ্লিষ্ট ব্যক্তির কাছেও মাফ নিতে হয়। যদি সে মাফ করে, তাহলে তো ভালো কথা । অন্যথায় এ গুনাহ মিটে যায় না, বরং থেকে যায়। যেমন, গোস্বার কারণে সৃষ্ট গুনাহগুলো হলো- হিংসা, বিদ্বেষ, দোষচর্চা, গালি দেয়া, অপরের মনে কষ্ট দেয়া ইত্যাদি । এসবই হুকুকুল ইবাদ বা বান্দার হক-সংশ্লিষ্ট গুনাহ । এসব গুনাহ অন্যসব গুনাহ থেকেও মারাত্মক । কারণ, এগুলো থেকে পবিত্র হওয়া অনেক কঠিন ব্যাপার । এজন্যই রাসূলুল্লাহ (সা.) গোস্বা করা থেকে নিষেধ করেছেন। আলোচ্য হাদীসে তিনি বলেছেন, 'গোস্বা করো না'। মানুষ যদি এ গোস্বাকে কাবু করতে পারে, তবে সহজে আল্লাহ্‌র রহমতের পাত্র হতে পারে। আল্লাহ্‌ও তখন তার উপর রাগ করেন না। ৬/৬/৬/./৬1)140০0

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।