Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

. ইসলাহী খুতুবাত_... ১৬৭ রাসূলুল্লাহ সো.) এটাকে কিছু মনে করেননি। কারণ, হতে পারে উপদেশধার্থীর হাতে সময় কম, তাই সে সংক্ষিপ্ত উপদেশ চাচ্ছে । তার তাড়া আছে, তাই সে সময়ক্ষেপণ করতে রাজি নয়। এখন এমন ব্যক্তিকে যদি লম্বা-চওড়া উপদেশের ফিরিস্তি শুনানো হয়, হয়ত সে ভাববে, উপদেশ চেয়ে আমি কোন্‌ মুসিবতেই না পড়লাম! যাক, রাসূলুল্লাহ (সা.) লোকটিকে ছোট্ট একটি উপদেশ দিলেন। তিনি বললেন, 2:৫৩ গোস্বা করো না। এটি শব্দশরীরে ক্ষুদ্র একটি উপদেশ হলেও, মূলত এটি এমন একটি উপদেশ, মানুষ যদি শুধু এ উপদেশটির প্রতি যত্ুবান হয়, তাহলে শত নয়; বরং হাজারও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে । যে দুটি ইঞ্জিন দ্বারা গুনাহগুলো চালিত হয় গোস্বা ও প্রবৃত্তির চাহিদা- গুনাহসমূহকে উস্কানি দেয়। দুনিয়াতে সংঘটিত তাবৎ গুনাহ এ দু'টির কারণেই সংঘটিত হয়। একটু চিন্তা করলেই এটা স্পষ্ট হয়ে যায় যে, আল্লাহ্‌র হক কিংবা বান্দার হকসংশ্রিষ্ট সকল গুনাহ মূলত এ দু'টির কারণেই চাঙ্গা হয়ে ওঠে । প্রবৃত্তির চাহিদার দু'টি দিক রয়েছে । যেমন মানুষের খেতে মন চায়- এটাও প্রবৃত্তির চাহিদা । অবৈধ উপায়ে মানুষ মনের চাহিদাকে পূরণ করা মানেও প্রবৃত্তির চাহিদা পূরণ করা। মানুষ কেন চুরি করে? ডাকাতি কেন করে? প্রবৃত্তির চাহিদার কারণেই করে। কুদৃষ্টির গুনাহও এর কারেণই হয়। প্রতীয়মান হলো, রিপুতাড়িত মানুষ নিজের প্রবৃত্তির চাহিদা পূরণের কারণে বহু গুনাহ করে। অনুরূপভাবে গোস্বাও। এর কারণেও মানুষ বহু গুনাহতে লিপ্ত হয়। গোস্বা কত অসংখ্য গুনাহকে জন্ম দিতে পারে- সামনের বিবরণ ছারা কিছুটা অনুমান করা যাবে। এ জন্যই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, গোস্বা করো না। এই ছোট্ট কথাটার উপর আমল করতে পারলে গুনাহর দুর্গের অর্ধেকটাই ভেঙ্গে পড়বে । আত্মশুদ্ধির জন্য প্রথম পদক্ষেপ হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেন, এ হাদীসের বক্তব্য হলো- গোস্বা না করা। এটা আত্মুস্ুদ্বির পথে তথা তরিকতের লাইনে বহু গুরুতৃপূর্ণ বিষয়। এজন্য মে ব্যক্তি আল্লাহ্র পথে চলতে চায় এবং নিজেকে শোধরাতে চায়, তার প্রথম কাজ হবে, নিজের গোস্বাকে কাবু করে নেয়া ৷ ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।