১৬৪. ইসলাহী খুতুবাত মুরিদের দু“আও কাজে আসে একবার মুরিদরা পিরস্পর আলোচনা করলো, আল্লাহ তাআলা তো আমাদেরকে এ স্তরে নিয়ে এসেছেন। আমরা দেখবো, আমাদের পীর সাহেব কোন স্তরে আছেন? তারা মুরাকাবায় বসলো। কিন্তু পীর সাহেবের স্তর খুঁজে পেলো না। মুরিদরা কোনো কিছু বুঝতে না পেরে পরস্পর বলাবলি করলো, মনে হয় আমাদের পীর সাহেবের অবস্থান অনেক উপরে, যেখানে আমাদের অন্তর্দৃষ্টি পৌছে না। অবশেষে তারা বিষয়টি পীর সাহেবকে জানালো । পীর সাহেব তখন চোখের পানি ছেড়ে দিলো। অনুশোচনার ভাষাতে নিজের প্রকৃত অবস্থা তাদের সামনে তুলে ধরলো । বললো, তোমাদেরকে আমার অবস্থান সম্পর্কে কী বলবো! আসলে আমি একজন ডাকাত। তারপর নিজের পীর হওয়ার ইতিবৃত্ত তুলে ধরলো । আরো বললো, রিয়াযত ও মুশাহাদার ময়দানে তোমরা অনেক উপরে পৌছে গিয়েছ একমাত্র ইখলাসপূর্ণ যিকিরের কারণে, আর আমার তো. কোনো স্তরই নেই। তোমরা আমার স্তর পাবে কোথায়? কাজেই তোমরা আমার কাছ থেকে চলে যাও, অন্য কোনো হক পীরের দরবারে যাও। পীর সাহেবের মুখে এসব বৃত্তান্ত শুনে মুরিদরা সবাই মিলে আল্লাহ্র নিকট দু'আ করলো যে, হে আল্লাহ! আমাদের পীর সাহেব চোর হোক বা ডাকাত হোক, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছো, তার উসিলাতেই দিয়েছো । হে আল্লাহ্! এখন তুমি তাকেও শুদ্ধ করে দাও । তাঁকেও উচ্চ মর্যাদার আসন দান কর। যেহেতু মুরিদরা ছিলো অত্যন্ত মুখলিহ ও বুযুর্গ, তাই তাদের দু'আর বরকতে আল্লাহ তাআলা ওই পীর সাহেবকেও মাফ করে দিলেন এবং তাকেও মর্যাদার আসন দান করলেন। ৮ সারকথা কোনো আলেমের মাঝে-ভুল-বিচ্যুতি দেখলে, এ. নিয়ে সমালোচনা করা যাবে না। তাকে হেয়প্রতিপন্ন করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নাম রটানো যাবে না। বরং তখন তার জন্য হিদায়াতের দু'আ করতে হবে। আল্লাহ তাজালা আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন। আমীন। রি ৩ ০০3 ধ) ২০০ 31055 +৮1) পা ৬/৩/৬/./] 1৬011140০0৬
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।