Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

এজন্যই বলি, বিজাতীয়দের কাজই হলো, ওলামায়ে কেরামকে হেয়- প্রতিপন্ন করে জাতির সামনে তুলে ধরা । কিন্ত দুঃখ লাগে তখন, যখন দেখি, দ্বীনদার লোকেরাও বিজাতীয়দের প্রোপাগান্ডার সুরে কথা বলে। তারাও বলে বেড়ায়, ওলামায়ে কেরামের এই অবস্থা, ওই অবস্থা । অথচ এসব কথা বললে লাভ নেই ক্ষতি ছাড়া। মুসলিম উম্মাহ যদি ওলামায়ে কেরামের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তাহলে শরীয়তের বিধি-বিধান তাদেরকে শেখাবে কে? তখন তো শয়তানই হবে তাদের শিক্ষক। হালাল-হারামের' বর্ণনা তখন শয়তানের মুখ. থেকে শুনতে হবে। এর মাধ্যমে উম্মাহর পথচ্যুতির ফাকফোকর অপরিহার্য হয়ে দীড়াবে। কাজেই কোনো আলেমকে আমলহীন দেখলেও তার মর্যাদাহানি করো না। বরং এ অবস্থায় তার জন্য দু'আ করবে। ডাকাত হয়ে গেলো পীর হযরত রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) একদিন মুরিদদের উদ্দেশ্যে বলছিলেন, তোমরা আমার পেছনে ছুটছো কেন? আমার অবস্থা তো ওই পীরের মতো, যে মূলত ডাকাত ছিলো । ডাকাত যখন দেখলো, মানুষ পীরকে ভক্তি করে, হাতে চুমো খায়, হাদিয়া দেয়, তখন মনে জাগলো, এটা তো দারুণ ব্যবসা। আমি তো শুধু শুধুই রাত জেগে ডাকাতি করি। তার চেয়ে ভালো, আমি পীর সাজবো, মানুষ আমার কাছে আসবে, হাতে চুমো খাবে, হাদিয়া দেবে। অবশেষে লোকটি ডাকাতি ছেড়ে মস্তবড় পীর সেজে বসলো। একটা খানকাহ বানালো, বিশাল তাসবীহ হাতে নিলো, লম্বা জুব্বা পরে নিলো এবং পীরদের মতো তাসবীহ জপতে লাগলো । তারপর মানুষ যখন দেখলো, ভাবলো, ইনি হয়ত মন্তবড় বুযুর্গ, আমাদের এখানে বসে আছেন। তাই মানুষ তার কাছে আসা শুরু করলো। এক সময় পীরের দরবার বেশ জমে ওঠলো। মুরিদের সংখ্যাও অনেক হলো । কেউ১কেউ হাদিয়া নিয়েও আসা শুরু করলো । পীর সাহেবও একেক মুরিদকে একেক রকমের যিকির-সবক দিতে লাগলেন। আর যিকিরের বৈশিষ্ট্য তো হলো, আল্লাহ তাআলা এর কারণে যিকিরকারীর মর্যাদা বৃদ্ধি করে থাকেন। যেহেতু এসব মুরীদও ইখলাসসহ আল্লাহ্‌র যিকিরে মশগুল ছিলো, তাই এদের মর্যাদাও আল্লাহ্‌ বৃদ্ধি করে দ্বিলেন এবুং অন্তর্দৃষ্টি খুলে দিলেন। তারা মর্যাদার উচ্চ আসনে পৌছে গেলো । ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।