Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

টিটি রাত ইসলাহী খুতুবাত... ...... ১৬১ এ থেকেও বারণ করেছেন। তার ভাষায়- কোনো আলেমকে অন্যায় কাজে লিপ্ত দেখলেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। ওলামায়ে কেরামও মানুষ ওলামায়ে কেরাম তোমাদের মতই রক্ত-গোশতে গড়া মানুষ । যে গোশত- হাড় তোমাদের আছে, তাদেরও তা আছে। তারা আকাশ থেকে নেমে আসেননি । তারা ফেরেশতাও নন। যে আত্মা-রিপু তোমাদের আছে, তাদেরও তা আছে। তোমাদের পেছনে শয়তান লেগে আছে, তাদের পেছনেও আছে। তোমরা যেমনিভাবে গুনাহমুক্ত নও, তারাও তেমনিভাবে গুনাহ থেকে পবিত্র নন। তারা নবী নন, নিষ্পাপ ফেরেশতাও নন। তারা তো এ পৃথিবীরই মানুষ। তাদের সময়ও তোমাদের সময়ের মতোই অতিবাহিত হয়। কাজেই তাদেরও ভুল-ক্রটি হতে পারে। তাদের কোনো গুনাহর কারণে তারা নষ্ট হয়ে যায়নি । এজন্য তাদের সম্পর্কে বিরূপ ধারণা করা যাবে না। তারা গুনাহ করে না, করতে পারে না- এমন ধারণার কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সো.) এজন্যই বলেছেন, আলেম সম্পর্কে খারাপ ধারণা করো না, ভুল-চুক হয়ে গেলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, বরং অপেক্ষা করো, যেন তিনি সুপথে ফিরে আসেন। কারণ, তার কাছে সঠিক ইল্ম আছে। আশা করা যায়, তিনি ভুলের উপর থাকবেন না। ওলামায়ে কেরামের জন্য দুআকরো , কোনো আলেমকে ভুলের উপর দেখলে তার জন্য দু'আ কর যে, হে আল্লাহ্‌! অমুক লোক আপনার দ্বীনের ধারক-বাহক, তার উসিলায় আমরা আপনার দ্বীন সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এখন তিনি অমুক ভুলের মাঝে আছেন। হে আল্লাহ্‌! আপনি তার উপর রহম করুন। তাকে এ ভুল থেকে ফিরিয়ে আনুন। আমীন । এরূপ প্রার্থনা করলে তোমার দু'টি লাভ হবে৷ এক. দুআ করার সাওয়াব পাবে। দুই. অপর মুসলমানের কল্যাণ কামনা করার সাওয়াব পাবে । তোমার দু'আ কবুল হলে তা হবে ওই আলেমের সংশোধনের কারণ । ফলে তিনি যত নেক কাজ করবেন, তোমার আমলনামায়ও সেগুলোর সাওয়াব লেখা হয়ে যাবে? আমলবিহীন আলেমও সম্মানের পাত্র হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেন, ইল্ম অনুযায়ী আমল করা ওলামায়ে কেরামের কর্তব্য । কিন্ত্ব কোনো আলেম যদি ইলম ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।