Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

২১৯৯৩৮০৮১০২ স৯িতত১ক৯ত তা ০৫৯৯৯৯৮ি তাতাই পিপি ৩৮৯-৫৯৫58৯৯৯প পাত পা৪৯০৯৮৯৯৯৯৪৯৯৯১০০৭৭৪০৯৯৯১৪৪০৭৯৪৭৭ ৭৯ এখানে “আলেম' দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহ তাআলা যাকে দ্বীনের ইল্ম, কুরআনের ইল্ম, হাদীসের ইল্ম ও ফিকহের ইল্ম দান করেছেন। আপনি যদি একটি নিশ্চিত গুনাহের মাঝে এমন একজন আলেমকে লিপ্ত থাকতে দেখেন, তখন এটা মোটেও কল্পনা করবেন না যে, এত বড় আলেম কাজটি করেছেন; আমিও করি। বরং তখন এ আলেমের কৃত গুনাহটিতে জড়িয়ে পড়ার সুযোগ আপনার নেই। গুনাহটি থেকে দূরে সরে থাকাই আপনার কর্তব্য । গুনাহর কাজে ওলামায়ে কেরামের অনুসরণ করা যাবে না আলোচ্য হাদীসের প্রথম বাক্যে তাদেরকে সতর্ক করেছেন, যাদেরকে গুনাহ থেকে ন্লিষেধ করা হালে বলে উঠে, অমুক আলেমও তো এটা করে, অমুক আলেম অমুক সময় এ কাজ করেছিলেন। রাসূলুল্লাহ (সা.) এ জাতীয় যুক্তির মূলে কুঠারাঘাত করেছেন এবং বলেছেন, তোমরা গুনাহলিণ্ড আলেমের কৃত গুনাহর অনুসরণ করতে পারবে না। বরং তোমরা আলেমদের শুধু ভালো কাজগুলোর অনুসরণ করবে। একটু ভেবে দেখ, যদি এ আলেম দোযখের পথে পা বাড়ায়, তুমিও কি তার পেছনে-পেছনে যাবে? যদি তাকে কৃত গুনাহর কারণে শাস্তি দেয়া হয়, তুমিও কি শাস্তি ভোগ করবে? মোটেও নয়। মূলত কেউ একে সমর্থন করবে না। সুত'রাং কী কারণে গুনাহর কাজে তার অনুসরণ করছো? আলেমের কাজ গ্রহণযোগ্য হওয়া জরুরি নয় ওলামায়ে কেরাম বলেছেন, যে আলেম বাস্তবেই আলেম, তার ফতওয়া ও মাসআলা গ্রহণযোগ্য । তার আমল গ্রহণখোগ্য হওয়া জরুরি নয়। তিনি ভুল কাজ করে থাকলে তাকে জিজ্ঞেস করে দেখুন যে, কাজটা কি জায়েয? দেখবেন, তিনি অবশ্যই সঠিক উত্তর দেবেন। বললেন, কাজটি নাজায়েয । সুতরাং অনুসরণ করতে হবে আলেমের ফতওয়ার | তার সব কাজের অনুসরণ করা যাবে না। এজন্যই রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, ওলামায়ে কেরামের ক্রটি-বিচ্যুতি ধরো না। অর্থাৎ তাদের অন্যায় কাজের অনুসরণ করো না। আলেম সম্পর্কে খারাপ ধারণা করো না কেউ-কেউ আরেকটি ভুল করে থাকে । তা হলো, কোনো আলেমকে ভুলে লিগ দেখলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বসে । তার উপর খারাপ ধারণা করে তার বিরুদ্ধে সমালোচনা করতে থাকে । পর্যায়ত্রমে গোটা আলেম-সমাজের সমালোচনায় মেতে ওঠে । নাক ছিটকিয়ে বলতে থাকে, বর্তমানের আলেম সম্প্রদায় এমনই হয়ে থাকে । আলোচ্য হাদীসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ (সা.) ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।